শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

৪৪ বছরের পুরোনো শাড়ি, সাবেকি অলংকারে সোনাক্ষীর বিয়ে

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুন ২০২৪, ১৩:১৪

এখন তাঁরা স্বামী-স্ত্রী। গতকাল রোববার (২৩ জুন) ভারতের বিশেষ বিবাহ আইন অনুযায়ী সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল বিয়ে করেছেন। গতকাল সন্ধ্যায় অভিনেত্রী নিজে তাঁর ইনস্টাগ্রামের পাতায় বিয়ের কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছেন। এসব ছবিতে দেখা গেছে, সোনাক্ষীর পরনে সাদা শাড়ি ও হীরা-মুক্তখচিত অলংকার। জানা গেছে, এই বিশেষ দিনের জন্য তিনি ৪৪ বছরের পুরোনো শাড়ি আর অলংকারে বেছে নিয়েছিলেন। এই শাড়ি ও অলংকারের সঙ্গে সোনাক্ষীর বিশেষ যোগও ফাঁস হয়েছে।

বিয়ের দিন বলিউড তারকাদের পরনে সাধারণত নামী ডিজাইনারের দামি পোশাক দেখা যায়। কিন্তু এ ক্ষেত্রে অন্য পথে হেঁটেছেন সোনাক্ষী। বিয়ের দিন পুরোনো সাদা শাড়ি, সাবেকি অলংকার ও খোঁপায় সাদা ফুল গুঁজে স্নিগ্ধতা ছড়িয়েছিলেন শত্রুঘ্ন সিনহার এই কন্যা।

সোনাক্ষীর পোশাকের সঙ্গে মিলিয়ে সাদা পাঞ্জাবি-পাজামা পরেছিলেন জহির। সোনাক্ষীর এই শাড়ি সবার নজর কেড়েছে। তবে তাঁর এই শাড়ির পেছনে এক ইতিহাস লুকিয়ে আছে। জানা গেছে, সোনাক্ষীর পরনের সাদা এই শাড়ি ৪৪ বছরের পুরোনো।

শাড়িটি সোনাক্ষীর মা পুনম সিনহার। ৪৪ বছর আগে পুনম নিজের বিয়ের দিন সাদা শাড়িটি পরেছিলেন। এমনকি সোনাক্ষী নিজের বিয়ের দিন মায়ের বিয়ের অলংকারে বেছে নিয়েছিলেন। তবে বিয়ের পর রাতে রিসেপশন পার্টিতে এই তারকা-কন্যাকে লাল সিল্কের শাড়ি, তার সঙ্গে মানানসই অলংকার এবং সিঁথিতে সিঁদুর পরে দেখা গিয়েছিল।

সোনাক্ষী-জহিরের বিয়ের রিসেপশন পার্টি ঝলমলিয়ে উঠেছিল বিটাউন তারকাদের সমাগমে। মুম্বাইয়ের দাদারে শিল্পা শেঠির বাস্টিন রেস্তোরাঁয় আয়োজিত এই ঝলমলে পার্টিতে সালমান খান, অনিল কাপুর, রেখা, টাবু, কাজল, অদিতি রাও হায়দারি, সিদ্ধার্থ, শারমিন সেহগল, আরবাজ খান, সানজিদা শেখসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সাত বছরের ধরে সোনাক্ষী আর জহির প্রেম করছেন। প্রেমিক-প্রেমিকা থেকে তাঁরা এখন স্বামী-স্ত্রী। প্রথমে শোনা গিয়েছিল শত্রুঘ্ন সিনহা এই বিয়েতে খুশি নন। পরে এই অভিনেতা-রাজনীতিবিদ জানান যে সব মনোমালিন্য দূর হয়ে গেছে। আর তিনি মেয়ের বিয়েতে খুব মজা করবেন বলে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া নানা ছবিতে দেখা গেছে শত্রুঘ্ন, পুনম সিনহা মেয়ের বিয়ের খুশিতে শামিল হয়েছেন। গতকাল সকালে শত্রুঘ্ন সিনহার বাংলো রামায়ণায় সোনাক্ষীর বিয়ে উপলক্ষে পূজার আয়োজন করা হয়েছিল।

গতকাল দুপুরে সোনাক্ষী-জহিরের বান্দ্রার কারটার রোডের নতুন ঠিকানায় তাঁরা রেজিস্ট্রি ম্যারেজ করেছেন। তবে তাঁরা হিন্দু বা মুসলিম রীতি অনুযায়ী বিয়ে করেননি। কিন্তু এই প্রেমিক যুগল দুই পরিবারের বিয়েসংক্রান্ত নিয়মকানুন, আচার-অনুষ্ঠান মেনে চলেছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর