শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভারতের বিপক্ষে হারলেই আশা শেষ

খেলা ডেস্ক

প্রকাশিত:
২২ জুন ২০২৪, ১৫:১৫

‘এই প্রত্যাশাটা খুব বেশি করার দরকার নেই, আশাটা মনের মধ্যেই থাকুক সবার’—নাজমুল হোসেন শান্তর কথা শুনে অনেকেই মনে মনে আশা করে রেখেছিলেন, সেরা আটে খেলবে বাংলাদেশ। যখন সেই আশা পূরণ হয়েছে, তখন আরও আশা বাসা বেঁধেছে। সেরা আটে বাংলাদেশ সেই আশার প্রতিদান দিতে কঠিন পরীক্ষায় নেমেছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরে এবার ভারতের মুখোমুখি হয়েছে টাইগার বাহিনী। আজ রাত (২২ জুন) সাড়ে ৮টায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রোহিত শর্মাদের মুখোমুখি হবে দলটি। এই ম্যাচে জয় ভিন্ন বাংলাদেশের রাস্তা নেই। হারলে বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে শান্তর দল। তাতে ভারতকে হারাতে পারলে আশা বেঁচে থাকবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরে শান্ত বলেছেন, ‘আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। নিজের ওপরে দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছি। আমি সেটি উপভোগ করেছি এবং সেটা করতে ভালোবাসি। এখন পর্যন্ত ঠিক আছে। আশা করি, আরও অবদান রাখতে পারব। এ দিকে টপ অর্ডারের ধারাবাহিক ব্যর্থতার মিছিলের ব্যতিক্রম ঘটিয়ে অজিদের বিপক্ষে কিছুটা রান পেয়েছেন শান্তরা। এই চেষ্টা অব্যাহত রাখতে চান বলে তিনি জানিয়েছেন।

শান্ত বলেছেন, ‘টপ অর্ডারের রান পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল। শেষ দুটি ম্যাচে আমরা লড়াই করেছি। বোলিং ইউনিট গত ২-৩ ম্যাচে ভালো কাজ করেছে। তাই আশা করি, বোলাররা তাদের ফর্ম ধরে রাখবে এবং ব্যাটাররাও নিজেদের দায়িত্ব পালন করবেন।’ ভারতের বিপক্ষে আজকের ম্যাচ শেষে বাংলাদেশ আগামী ২৫ জুন খেলবে আফগানিস্তানের বিপক্ষে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর