শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ঈদযাত্রার ৯ দিনে পদ্মা সেতুতে ২৯ কোটি টাকার টোল আদায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ জুন ২০২৪, ১৭:৩৪

ঈদযাত্রার যানবাহন থেকে ৯ দিনে পদ্মা সেতুতে ২৯ কোটি ৩১ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে । ১০ থেকে ১৮ জুন পর্যন্ত এই টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)।

বিবিএ’র অতিরিক্ত প্রকৌশলী আমিরুল হায়দার চৌধুরী জানান, ঈদযাত্রার এই ৯ দিনে দুই প্রান্ত দিয়ে ২ লাখ ৫২ হাজার ২৬৯ টি যানবাহন পারাপার হয়। তিনি জানান, ঈদযাত্রায় সবচেয়ে বেশি টোল আদায় হয়েছে গত ১৪ জুন। এদিন আদায় হয় ৪ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকার টোল।

১৫ জুন টোল আদায় হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৯০০ টাকা। ১৬ জুন আদায় হয় ৩ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ১৫০ টাকা। ১৭ জুন ঈদের দিন টোল আদায় হয়েছে ১ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৫৫০ টাকা ও ১৮ জুন টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ২২ হাজার টাকা।

এর আগে, গত ১০ জুন টোল আদায় হয় ২ কোটি ৬০ লাখ ২৬ হাজার ৫০০ টাকা। ১১ জুন ২ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা। ১২ জুন ৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার ৪৫০ টাকা। ১৩ জুন টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৭০০ টাকা। এই সময়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোট টোল আদায় হয়েছে ১৫ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৭০০ টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে ১৩ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৬৫০ টাকা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর