শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

প্রথমবার জুটি বাঁধছেন কারিনা-আয়ুষ্মান

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুন ২০২৪, ১৮:০৫

বলিউডের দুই জনপ্রিয় তারকা কারিনা কাপুর ও আয়ুষ্মান খুরানা প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধবেন। নির্মাতা মেঘনা গুলজারের নতুন সিনেমায় অভিনয় করবেন তারা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সত্য ঘটনা অবলম্বনে কারিনা ও আয়ুষ্মানকে নিয়ে নতুন সিনেমা নির্মানের কথাবার্তা চলছে নির্মতা মেঘনার। এই বছরের শেষের দিকে সিনেমাটির কাজ শুরু হবে বলে মনে করা হচ্ছে এবং বাকি কাস্টিংও চলছে।

২০১৯ সালের ভয়াবহ হায়দরাবাদ ধর্ষণ মামলার উপর ভিত্তি করে তৈরি হবে সিনেমাটি।

জানা যায়, মেঘনা গত কয়েক বছর ধরে এই বিষয়ে তার সমস্ত গবেষণা করেছেন এবং তার চিত্রনাট্যের জন্য একটি শক্তিশালী উৎস উপাদান রয়েছে। এমনকী কারিনা এবং আয়ুষ্মানও এই বিশেষ প্রকল্পে যুক্ত হওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছেন।

তবে আয়ুষ্মান কিংবা কারিনা কেউই এখনও ডটেড লাইনে স্বাক্ষর করেননি। নির্মাতারা এই বছরের শেষের দিকে চিত্রগ্রহণ শুরু করবেন এবং ২০২৫ সালের মধ্যে ছবিটি প্রেক্ষাগৃহে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন।

সম্প্রতি কারিনা কাপুরকে দেখা গিয়েছে ‘ক্রু’ ছবিতে। ছবিটি বক্স অফিসে ভালোই সাড়া ফেলেছে। এছাড়াও অজয় দেবগনের ‘সিংহম এগেইন’-এও দেখা যাবে তাকে।

অপরদিকে আয়ুষ্মান খুরানাকে দেখা যাবে সানি দেওলের ‘বর্ডার ২’-এ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের জন্যও তার নাম চূড়ান্ত করা হয়েছে বলে কানাঘুষো চলছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু নিশ্চিত খবর পাওয়া যায়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর