শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে পূর্ণ সমর্থন কিমের, কৃতজ্ঞতা পুতিনের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুন ২০২৪, ১৪:০৫

দুই বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে পুরোপুরি সমর্থন করে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ে রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সফরকালে দেশটির প্রেসিডেন্ট কিম জং উন বিষয়টি সাফ জানিয়ে দিয়েছেন। এদিকে, মস্কোর যুদ্ধকে সমর্থন করায় কিমকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন। খবর বিবিসির।

বুধবার (১৯ জুন) স্থানীয় সময় সকালে পিয়ংইয়ংয়ে পৌঁছানোর পর স্বাগত অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিক আলোচনায় বসেন কিম ও পুতিন। এ সময় তাঁরা এসব কথা বলেন।

কিম বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার অভিযানকে পুরোপুরি সমর্থন করে উত্তর কোরিয়া।’ এর আগে কিম বলেছিলেন, দুই দেশই ‘নতুন সমৃদ্ধির’ সময়ে প্রবেশ করছে।

রুশ সংস্থা ইন্টারফ্যাক্সের এক প্রতিবেদনে বলা হয়, কিম আরও বলেছেন, উত্তর কোরিয়া ‘রাশিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতা’ জোরদার করতে চায়।

এদিকে, ইউক্রেনের প্রতি ‘অটল’ সমর্থন দেওয়ায় কিমকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে, আলোচনার শুরুতে রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ান নীতির প্রতি আপনার ধারাবাহিক ও অটল সমর্থনের প্রশংসা করি। এ সময় পুতিন কিমকে বলেন, দশকের পর দশক ধরে চাপিয়ে দেওয়া মার্কিন সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে লড়াই করছে রাশিয়া।

এর আগে পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কয়ারে স্বাগত অনুষ্ঠানে যোগ দেন পুতিন ও কিম। সেখানে নানা আয়োজনে পুতিনকে স্বাগত জানানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর