শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নেত্রকোণায় নৌকা ডুবি

বোনকে নিয়ে বাড়ি ফেরা হলোনা স্বপনের

মেহেদী হাসান আকন্দ, নেত্রকোণা:

প্রকাশিত:
৬ জুলাই ২০২৩, ১৯:৪৭

নেত্রকোণার পুর্বধলা উপজেলার জামধলা বাজার সংলগ্ন কৈলাটি ফেরিঘাটে নৌকা ডুবিতে নিখোঁজদের একজনের মরদেহ উদ্ধার হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় এ ঘটনায় আরো ২ জন নিখোঁজ রয়েছে। ঘটনার পর হতে নিখোঁজদের লাশের অপেক্ষায় কংস তীরে অবস্থান করছেন স্বজনেরা।
প্রত্যক্ষদর্শী ও নৌকায় থাকা অপর যাত্রী পুর্বধলা উপজেলার কুড়িকুনিয়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র সিদ্দিকুর রহমান রিটন জানান, গত বুধবার বিকাল সাড়ে ৫ টায় জামধলা বাজার সংলগ্ন কৈলাটি ফেরিঘাটে অবস্থানরত নৌকায় প্রায় ১৫-১৬ জন যাত্রীদের সাথে তিনিও বৈঠা দিয়ে নৌকা চালিয়ে জামধলা সীমানা থেকে কৈলাটি সীমানায় যাচ্ছিলেন। নদীর প্রায় মাঝামাঝি যাওয়ার পর পরই ¯্রােতের পাকে নৌকাটি তলিয়ে যায়। এ সময় ঘাটে অবস্থানরত দুইটি ট্রলার নিয়ে স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করেন। এ ঘটনায় দুর্গাপুর উপজেলার ডেউটোকন গ্রামের রেনু মিয়ার পুত্র মাহবুব (১২) একই গ্রামের মৃত সিদ্দিক মিয়ার পুত্র স্বপন মিয়া (২৬) ও আগমারাকেন্ডা গ্রামের সাহের আলীর পুত্র সোহেল (২৪) পানিতে তলিয়ে যায়। নৌকা ডুবিতে তার সাথে থাকা বাইসাইকেল পানিতে তলিয়ে যায় বলে তিনি জানান।
ভোর রাতে নদীতে মাছ ধরার জালে মাহবুব এর মরদেহ উদ্ধার হয়। ফায়ার সার্ভিস এবং ডুবুরি দলের তিনটি ইউনিট নিখোঁজ স্বপন ও সোহেলের লাশ উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
কৈলাটি ঘাট পাড়ের চা বিক্রেতা নিজাম জানান, ঝানজাইল বাজারের দিন হওয়ায় ফিরতি দুইটি ট্রলার ঘাটেই ছিল। ফলে দ্রুত নৌকা ডুবির ঘটনায় উদ্ধার কার্যক্রম সম্ভব হয়েছে। অন্যথায় নিখোঁজ বা হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পেত।
নেত্রকোণা ফায়ার ষ্টেশনের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, সকাল ৮ থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরী দলের ৩টি ইউনিটের সদস্যরা নিখোঁজদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।
স্থানীয় কাগৈরগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবিরুল আহম্মেদ বলেন, নৌকা ডুবির সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং উদ্ধার তৎপরতা পরিদর্শন করি। ঘাটটি পারপারে স্থায়ীভাবে নিরাপদ ব্যবস্থা গ্রহনের জন্য তিনি জেলা প্রশাসকের সাথে আলাপ করবেন বলে জানান।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর