শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে ব্যাপক রকেট হামলা হিজবুল্লাহর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ জুন ২০২৪, ১১:৫৫

ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

গতকাল বুধবার (১২ জুন) সকালে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে হিজবুল্লাহ ২০০টির বেশি রকেট ছোড়ে।

আগের দিন সন্ধ্যায় দক্ষিণ-পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। এর জবাবে হিজবুল্লাহ গতকাল ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায়।

খবরে বলা হয়, ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলে গতকাল (১২ জুন) অন্যতম বড় রকেট হামলা চালায় হিজবুল্লাহ।

গাজা যুদ্ধের জেরে ইরানপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ক্রমবর্ধমানভাবে বাড়ছে। উভয় পক্ষই বলছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত।

ইসরায়েলি সামরিক বাহিনী গতকাল (১২ জুন) নিশ্চিত করেছে, তারা হামলা চালিয়ে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার তালেব আবদুল্লাহসহ গোষ্ঠীটির চার যোদ্ধাকে হত্যা করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে, লেবাননের ভূখণ্ড থেকে কমপক্ষে ২১৫টি রকেট ছোড়া হয়েছে। এই রকেট হামলার জেরে ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্ক-সংকেত (সাইরেন) বাজানো হয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর ছোড়া অনেকগুলো রকেট তারা প্রতিহত করেছে। তবে বেশ কিছু রকেট ভূমিতে পড়েছে, যার ফলে আগুন ধরে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পাল্টা হিসেবে ইসরায়েলি যুদ্ধবিমানের দক্ষিণ লেবাননের একটি এলাকা হামলা চালানোর ফুটেজ দেখা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বলছে, দক্ষিণ লেবাননের এই এলাকা থেকেই রকেট ছোড়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর