শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

জেলেনস্কির নিজ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ জুন ২০২৪, ১১:৩৬

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ক্রিভি রিহ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হন ২৯ জন। স্থানীয় কর্মকর্তারা এ কথা বলেছেন।

ক্রিভি রিহ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর। দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয় বলেছে, গতকাল বুধবার (১২ জুন) শহরটির একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচটি শিশু আছে। এর আগে এ ঘটনায় চারজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।

হামলার ঘটনার পর জরুরি পরিষেবা সংস্থা, পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থলে আনা হয় অনুসন্ধানকাজে ব্যবহার করা কুকুর। প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

হামলায় নিহত ব্যক্তিদের স্বজন ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

জেলেনস্কি বলেন, প্রতিদিন, প্রতি ঘণ্টায় রাশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণ করে অংশীদারদের সঙ্গে নিয়ে ইউক্রেনকে অবশ্যই তার আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সংস্থা ডিএসএনএস অনলাইনে একটি ভিডিও পোস্ট করেছে। এতে একজন আহত নারীকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর স্ট্রেচারে করে নিয়ে যেতে দেখা যায়।

হামলার পর আগুন নেভাতে দমকল বাহিনীর সদস্যদের তৎপরতা চালাতে দেখা যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর