শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৪, ১৪:৫৪

ইয়েমেনের লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। জাহাজটি বিপদে পড়ার সংকেত দিয়েছে।

সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান আমব্রে জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত বন্দর হোদেইদা নগরী থেকে প্রায় ৬৮ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে জাহাজটি বিধ্বস্ত হয়।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ঘটনা মূল্যায়ন করে এটি হুতিদের হামলা বলে তাদের মনে হয়েছে। প্রতিষ্ঠানটি বিস্তারিত জানায়নি।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এডেন উপসাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান–সমর্থিত হুতিরা। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেই এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা।

এদিকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে বুধবার (১২ জুন) সকালে ১৭০টিরও বেশি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত ৮ মাস ধরে চলা এ যুদ্ধে এটি ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর চালানো অন্যতম বড় রকেট হামলা।

এবারের হামলায় লক্ষ্য করা হয়েছে তাইবেরিয়াস ও মাউন্ট মেরনকে। চলমান যুদ্ধে এর আগে এই অঞ্চলে কোনো রকেট ছোড়েনি হিজবুল্লাহ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর