শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বৃষ্টিতে পরিত্যক্ত শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ, স্বস্তি বাংলাদেশের

খেলা ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৪, ১১:০৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির কারণে বল মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত করা হয় ম্যাচটি। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুসংবাদ পেয়েছে বাংলাদেশ। সুপার এইটে যেতে এখন সহজ সমীকরণের সামনে টিম টাইগার।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। এই ম্যাচে জয় পেলে সেরা আটের পথে এক পা দিয়ে রাখবে নাজমুল হোসেন শান্তর দল। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় টানা তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

বুধবার (১২ জুন) ফ্লোরিডার লডারহিলে বাচা-মরার ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামে শ্রীলঙ্কা। টানা দুই ম্যাচে জয়হীন লঙ্কানরা মাঠে নামার সুযোগ পেলো না। পুরো সময়টাই বৃষ্টির তাণ্ডব চলেছে। আর তাই এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে শ্রীলঙ্কা। ৩ ম্যাচ ১ পয়েন্ট নিয়ে কার্যত বিদায় হয়ে গিয়েছে তাদের।

টানা বৃষ্টির কারণে খেলা হওয়া তো দূরের কথা, টসও গড়ায়নি মাঠে। ম্যাচ বাতিল করার জন্য অবশ্য আরেকটু অপেক্ষা করার সুযোগ ছিল দায়িত্বরত আম্পায়ারদের। তবে লডারহিলের মাঠে ড্রেনেজ সিস্টেম তেমন ভালো না হওয়ায় বেশিক্ষণ আর অপেক্ষা করেননি তারা। এমনকি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত আসায় লঙ্কান কোচ ক্রিস সিলভারউডকে বেশ অনেকটা সময় নিয়ে আলাপ করতে দেখা যায় আম্পায়ারদের সঙ্গে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর