শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে শরিফুলকে নিয়ে সুখবর

খেলা ডেস্ক

প্রকাশিত:
১০ জুন ২০২৪, ১৭:১৩

বিশ্বকাপ শুরুর ঠিক আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বোলিংয়ের সময় হাতে আঘাত পান শরিফুল ইসলাম। টাইগার পেসারের হাতে ছয়টি সেলাই পড়ে। এরপর তার বিশ্বকাপ খেলা নিয়েই শঙ্কা দেখা দেয়। তবে বিশ্বকাপ দল থেকে শরিফুলকে বাদ দেয়নি টাইগারদের টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাকে ছাড়াই বোলিং আক্রমণ সাজালেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন এই বাঁহাতি পেসার।

আজ সোমবার (১০ জুন) রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে সুখবর দিয়েছেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ফিট হয়ে উঠছেন টাইগার পেসার শরিফুল ইসলাম। আগের চেয়ে ভালো অবস্থায় আছেন শরিফুল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে আজ (১০ জুন) বাংলাদেশ দল নিউ ইয়র্কের ক্যানটিলিগ পার্কে অনুশীলন করেছে। এদিন অনুশীলনে ফিরেছেন শরিফুল। হাতে ছয়টি সেলাই করা শরিফুল আজ বোলিং করেছেন স্টিচ (ব্যান্ডএইড) ছাড়াই।

বাংলাদেশ দলের সঙ্গে শরিফুলের অনুশীলনের ছবি বিসিবির ফেসবুক পেজে শেয়ার করে লেখা হয়েছে, 'মাত্র এক সপ্তাহ আগে বোলিংয়ে হাতে আহাত পাওয়া শরিফুল ইসলাম পূর্ণ অনুশীলনে ফিরেছেন।'

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শরিফুলকে নিয়ে আশার বাণী শুনিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও, ‘সে (শরিফুল) আজকে বোলিং করেছে। আজকে সে অনেকটাই ফিট। যদিও আরও (ফিট) হওয়া বাকি আছে। তার বোলিংও ভালো। সে কোনও স্টিচ ছাড়া আজ বোলিং করছে। আমি আশা করছি আজকের পর থেকে সে সিলেকশানের জন্য এভেইলএভেল হবে।’

কোচের কথাতেই ইঙ্গিত, আজ না ফিরতে পারলেও গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে শরিফুলকে খেলাতে পারে বাংলাদেশ। আজকের পর বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ও ১৭ জুন নেপালের বিপক্ষে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেহস খেলেছিল তিন পেসার নিয়ে। আজও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন পেসার নিয়ে দল সাজাতে পারে টাইগাররা। সে ক্ষেত্রে গত ম্যাচের মতোই তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে তৃতীয় পেসার হতে পারেন তানজিম হাসান সাকিব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর