শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভিক্ষুকদের ডেটাবেজ করার পরিকল্পনা নিয়েছে সরকার: সংসদে দীপু মনি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৯ জুন ২০২৪, ১৩:৫৬

সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি জানিয়েছেন, সারাদেশের ভিক্ষুকদের ডাটাবেজ (তথ্যভান্ডার) তৈরির পরিকল্পনা সরকার গ্রহণ করেছে। সঠিক পরিসংখ্যানের মাধ্যমে প্রকৃত ভিক্ষুকদেরকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে ভিক্ষাবৃত্তি নিরসন করা হবে।

আজ রোববার (৯ জুন) জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য তাহমিনা বেগমের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

দীপু মনি বলেন, ঢাকা শহরে জীবন-জীবিকার জন্য অন্যের ওপর নির্ভরশীল এমন ঠিকানাবিহীন কত লোক বসবাস করেন, তার সঠিক পরিসংখ্যান নেই। নদীভাঙন, অতি দারিদ্র্য, রোগব্যাধি, অশিক্ষা প্রভৃতি কারণে কিছু লোক ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত হচ্ছেন, যাঁদের প্রকৃতপক্ষে সাহায্যের দরকার আছে। তবে কিছু কিছু কর্মবিমুখ লোক সহজ আয়ের পথ হিসাবে ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছেন। পাশাপাশি কিছু দুষ্টুচক্র স্বার্থ চরিতার্থ করার জন্য অসহায় মানুষদের দিয়ে ভিক্ষাবৃত্তি করাচ্ছেন।

সরকারি দলের সংসদ সদস্য মামুনুর রশীদের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ঢাকা শহরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকার অনুমোদনহীন বাড়ির হালনাগাদ তালিকা তৈরি করা হয়নি। অনুমোদনবিহীন ও ব্যত্যয়কৃত ভবনের হালনাগাদ তালিকা তৈরির কার্যক্রম চলমান আছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর