শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মোদির মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন নাইডুর দলের তিন এমপি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৮ জুন ২০২৪, ১৫:০৬

ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিপরিষদে তেলেগু দেশম পার্টির (টিডিপি) তিনজন নেতা জায়গা পেতে পারেন। গতকাল শুক্রবার (৭ জুন) দলটির নেতারা এমন আভাস দিয়েছেন।

সম্প্রতি অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এ জোটের দলগুলো থেকে নির্বাচিত লোকসভা সদস্যদের নিয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হবে। কাল রোববার (৯ জুন) মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।

টিডিপির নেতারা বলছেন, তাঁদের দলের নেতা কিনজারাপু রামমোহন নাইডু কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে জায়গা পেতে পারেন। তিনি শিকাকুলম লোকসভা আসনে তিনবারের পার্লামেন্ট সদস্য।

এবার মন্ত্রিপরিষদে একজন পূর্ণ মন্ত্রীর পাশাপাশি দুজন প্রতিমন্ত্রী পেতে পারে টিডিপি; যদিও দলটির চাওয়া ছিল দুজন পূর্ণমন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রীর পদ।

নাম প্রকাশ না করার শর্তে টিডিপির এক নেতা বলেন, ‘এর পাশাপাশি দলকে ডেপুটি স্পিকার পদটি দেওয়ার সম্ভাবনা আছে।’

৩৭ বছর বয়সী রামমোহন নাইডু ২০১২ সালে রাজনীতিতে যুক্ত হন। বাবা কিনজারাপু ইয়েরান নাইডুর মৃত্যুর পরই রাজনীতিতে আসেন তিনি।

কিনজারাপু ইয়েরান নাইডু ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া এবং আই কে গুজরালের মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তিনি গ্রামীণ উন্নয়ন এবং কর্মসংস্থানবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর