শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আগ্নেয়াস্ত্র মামলায় হান্টার বাইডেনের পক্ষে সাক্ষ্য দিলেন মেয়ে নাওমি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৮ জুন ২০২৪, ১৩:৩৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের পক্ষে আদালতে সাক্ষ্য দিয়েছেন মেয়ে নাওমি বাইডেন। গতকাল শুক্রবার (৭ জুন) আদালতে দেওয়া জবানবন্দিতে নাওমি বলেছেন, ২০১৮ সালে আগ্নেয়াস্ত্র কেনার কয়েক সপ্তাহ আগেই তাঁর বাবা হান্টার মাদকাসক্তির চিকিৎসায় ভালোভাবে সাড়া দিচ্ছিলেন।

হান্টারের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে উইলমিংটনের আগ্নেয়াস্ত্রের একটি দোকান থেকে তিনি একটি রিভলবার কিনেছিলেন। আগ্নেয়াস্ত্রটি নিজের কাছে রাখার অনুমতি চেয়ে সরকারি আবেদনপত্র পূরণ করার সময় তিনি নিজের মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেন। সে সময় মাদক (কোকেন) সেবনকারী থাকাবস্থাতেই তিনি ১১ দিন অবৈধভাবে নিজের কাছে আগ্নেয়াস্ত্রটি রেখেছিলেন।

গতকাল ৩০ বছর বয়সী নাওমি আদালতকে বলেন, তিনি ওই সময় ক্যালিফোর্নিয়াতে তাঁর বাবাকে দেখেছেন। তাঁকে তখন অত্যন্ত চনমনে দেখা গেছে।

জিজ্ঞাসাবাদের সময় নাওমি তাঁর ফোন থেকে বাবাকে পাঠানো খুদে বার্তা ও কল করার তালিকা দেখান। সেগুলো দেখে বোঝা যাচ্ছে, তিনি তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না।

হান্টার আগ্নেয়াস্ত্রটি কেনার কয়েক দিন পর নাওমি তাঁর বাবাকে পাঠানো খুদে বার্তায় লিখেছিলেন, ‘আমি ভীষণভাবে তোমার শূন্যতা অনুভব করছি। আমি শুধু চাই, তোমার সঙ্গে সময় কাটাতে।’

এর আগে কৌঁসুলিরা আদালতে বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করে বলেন, ওই সময় হান্টার কোকেন কেনার চেষ্টা করছিলেন।

হান্টার বাইডেনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র মামলায় গতকাল (৭ জুন) আদালতে জবানবন্দি দেওয়া সর্বশেষ সাক্ষী ছিলেন নাওমি বাইডেন।

আগামী সোমবার (১০ জুন) পর্যন্ত এ মামলার শুনানি মুলতবি রেখেছেন আদালত। ওই দিন আসামিপক্ষের আইনজীবী জানাবেন যে ৫৪ বছর বয়সী হান্টার বাইডেন আদালতে জবানবন্দি দেবেন কি না।

হান্টার হলেন ফৌজদারি অপরাধে বিচারের মুখোমুখি হওয়া প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের সন্তান।

কয়েক দিন ধরে চলা এ বিচার কার্যক্রমে ইতিমধ্যে হান্টার বাইডেনের সাবেক স্ত্রী, সাবেক প্রেমিকা ও ভাইয়ের স্ত্রী তাঁর কোকেন ব্যবহারের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন।

গত বৃহস্পতিবার (৬ জুন) হান্টার বাইডেনের ভাইয়ের স্ত্রী হ্যালি বাইডেন বলেন, হান্টার ও তাঁর সন্তানদের নিরাপত্তার কথা ভেবে তিনি আগ্নেয়াস্ত্রটি সরিয়ে ফেলেছিলেন।

কৌঁসুলিদের অভিযোগ, আগ্নেয়াস্ত্রটি কেনার কয়েক সপ্তাহ আগে ও পরে হান্টার বাইডেন যে কোকেন ব্যবহার করছিলেন, সে বিষয়ে অনেক প্রমাণ আছে। আগ্নেয়াস্ত্র রাখার জন্য সরকারি আবেদনের ফরম পূরণ করার সময় মাদকাসক্তের ঘরে তিনি ‘না’ সূচক জবাব দিয়েছিলেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাবে লোয়েল বলেছেন, হান্টার বাইডেনের প্রতারণার ইচ্ছে ছিল না। কারণ, আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি নিজেকে মাদকাসক্ত হিসেবে বিবেচনা করতেন না। ২০২৩ সালে এক শুনানিতে হান্টার বাইডেন বিচারককে বলেছিলেন, তিনি ২০১৯ সাল থেকে সংযত আছেন।

বৃহস্পতিবার (৬ জুন) এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, দোষী সাব্যস্ত হলে তিনি তাঁর ছেলেকে ক্ষমা করবেন না।

হান্টারের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, তাতে তাঁর ১৫ থেকে ২১ মাস পর্যন্ত সাজা হওয়ার সুযোগ আছে। তবে আইনবিশেষজ্ঞরা বলছেন, একই ধরনের মামলায় প্রায়ই সাজার মেয়াদ কম হতে দেখা যায়। বিচারপূর্ব মুক্তির শর্তগুলো মেনে চললে কারাগারেও থাকতে হয় না।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর