শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

রোববার সন্ধ্যায় শপথ নেবেন মোদি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৬ জুন ২০২৪, ১৬:৫০

টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামী রোববার (৯ জুন) সন্ধ্যায় শপথ নেবেন নরেন্দ্র মোদি। এর আগে সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মোদি শনিবার (৮ জুন) শপথ নেবেন। তবে আজ (৬ জুন) শুক্রবারের প্রতিবেদনে জানানো হলো, রোববার (৯ জুন) সন্ধ্যায় মোদির শপথ অনুষ্ঠান হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোদির শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন নেতা উপস্থিত থাকবেন। এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে মোদির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন। এছাড়া নেপালের প্রধানমন্ত্রী পুস্পা কামালকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতে নতুন সরকার গঠনের জন্য যতগুলো আসন দরকার হয় ক্ষমতাসীন নরেন্দ্র মোদির বিজেপি এবারের নির্বাচনে তার চেয়ে কম আসনে জয়লাভ করেছে। কিন্তু শেষ পর্যন্ত জোট সঙ্গীদের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা।

জওহরলাল নেহরুর পর টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রীর পদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর