শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

গাজায় জাতিসংঘের বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত ২৭

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৬ জুন ২০২৪, ১২:০৭

ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ২৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাসের গণমাধ্যম দপ্তর।

আজ বৃহস্পতিবার (৬ জুন) ইসরায়েলি বাহিনী জানিয়েছে, বিদ্যালয়টি ‘হামাসের প্রাঙ্গণ’ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বলা হয়েছে, নুসেইরাত এলাকায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো। হামলায় ‘বেশ কয়েকজন সন্ত্রাসীর’ প্রাণ গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজায় জাতিসংঘ পরিচালিত ওই বিদ্যালয় উদ্বাস্তুদের আবাস হিসেবে ব্যবহার করা হচ্ছিল। হামাস নিয়ন্ত্রিত গাজার গণমাধ্যম দপ্তর এ কথা জানিয়েছে।

তবে হতাহতের বিষয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। রয়টার্সের পক্ষ থেকেও এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর