শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আজীবন নিষিদ্ধ হতে পারেন ব্রাজিলীয় তারকা

খেলা ডেস্ক

প্রকাশিত:
৫ জুন ২০২৪, ১৩:১১

ইংলিশ দৈনিক পত্রিকা দ্য সান-এর বরাত দিয়ে জানানো হয়, যদি পাকেতার বিরুদ্ধে যে অভিওয়েস্ট হামের ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতার বিরুদ্ধে মে মাসে অভিযোগ আনা হয় স্পট ফিক্সিংয়ের। এবার আরো খারাপ খবর শোনা যাচ্ছে। পাকেতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে আজীবন নিষিদ্ধ করতে পারে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।যোগ করা হয়েছে সে অভিযোগে দোষী সাব্যস্ত হন, তাহলে তাকে আজীবন ফুটবল থেকে নিষিদ্ধ করা হবে।

এতে করে মাত্র ২৬ বছর বয়সেই ফুটবল অধ্যায়ের ইতি ঘটতে পারে তার।

গত মাসে পাকেতাকে চারটি ভিন্ন ভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়। ২০২২-২৩ মৌসুমে তিনি চারবার ইচ্ছা করেই হলুদ কার্ড দেখেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়। লেস্টার সিটি, অ্যাস্টন ভিলা, লিডস ইউনাইটেড ও বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে এই কাণ্ড ঘটান।

অভিযোগে বলা হয়, অন্তত ৬০ জন ব্যক্তি পাকেতার হয়ে বেটিং ধরেন যে তিনি এই ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড খাবেন।

তবে শুরু থেকে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন পাকেতা। ইতিমধ্যে নিজেকে নির্দোষ দাবি করে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়েছেন তিনি। চলতি মৌসুম শুরুর আগেই জানা যাবে পাকেতার কপালে কী জুটতে যাচ্ছে! তবে ব্রাজিলের হয়ে কোপা আমেরিকায় অংশ নিচ্ছেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর