শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

তুরস্কে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৪ জুন ২০২৪, ১৬:১১

তুরস্কের মধ্যাঞ্চলে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (৪ জুন) এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, বিমানটি কায়সারি শহরের একটি সামরিক ঘাঁটি থেকে প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করার পর বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনো অজানা।

তুর্কি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি কৃষিক্ষেত্রে বিমানটির অর্ধেক ধ্বংসপ্রাপ্ত অংশ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এ ছাড়া আনাদোলু এজেন্সির ছবিতে অগ্নিনির্বাপণকর্মী, উদ্ধারকারী ও পুলিশ সদস্যদের ঘটনাস্থলে কাজ করতে দেখা যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এক্সে লিখেছেন, ‘আমি আমাদের শহীদদের পরিবার, আমাদের বীর সেনা ও আমাদের জাতির প্রতি সমবেদনা প্রকাশ করছি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর