শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ জুন ২০২৪, ১১:৪১

গাজায় যুদ্ধের জেরে ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে মালদ্বীপ। তবে নতুন আইন কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

বিলাসবহুল রিসোর্ট এবং অন্তহীন সাদা বালির সৈকতের জন্য পরিচিত ভারত মহাসাগরের দ্বীপ-রাষ্ট্রটির প্রেসিডেন্টের কার্যালয় রোববার (২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়।

মন্ত্রিসভার সুপারিশের পরিপ্রেক্ষিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু এ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। দেশটির আইন সংশোধন করা হবে এবং তদারকির জন্য একটি মন্ত্রিপরিষদ উপকমিটি গঠন করা হবে বলে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে।

নিষেধাজ্ঞার খবরের পরে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে মালদ্বীপ ভ্রমণ এড়াতে এবং সেখানে থাকা ইসরায়েলি নাগরিকদের চলে যাওয়ার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রেসিডেন্ট মুইজ্জু ঘোষণা করেছেন, ফিলিস্তিনিদের প্রয়োজনীয়তা মূল্যায়নের জন্য একজন বিশেষ দূত নিয়োগ করা হয়েছে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে জাতিসংঘের সংগঠন ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির (ইউএনআরডাব্লিউএ) সাথে ফিলিস্তিনে আমাদের ভাই ও বোনদের সহায়তা করার জন্য একটি তহবিল গঠন করা হয়েছে।

মুইজ্জু 'ফালাস্থিনা একু ধিভেহিন' স্লোগানের অধীনে দেশব্যাপী একটি সমাবেশও পরিচালনা করবেন। যার অর্থ 'ফিলিস্তিনের সাথে সংহতিতে মালদ্বীপবাসী'।

রাফায় বাস্তুচ্যুত একটি শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত ও ২০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় মালদ্বীপের নিন্দা জানানোর কয়েকদিন পর এই খবর এলো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর