শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বাবার নাম মুছে ফেলতে আইনি পদক্ষেপ জোলি-পিটের সন্তানের

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১ জুন ২০২৪, ১৫:৪৬

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বিবাদ বেশ কিছু সময় ধরেই আলোচনায়। ভালোবেসে বিয়ে, অতঃপর বিচ্ছেদ। সম্পত্তি নিয়ে আইনি ঝামেলা। সবকিছু মিলিয়ে একসময়ের জনপ্রিয় এই জুটি এখন একে অন্যের বিপরীত মেরুতেই অবস্থান করছেন।

যার প্রভাব পড়েছে তাদের সন্তানদের জীবনেও।

বিচ্ছেদের পর থেকে মায়ের সঙ্গেই থাকছেন এই দম্পতির ছয় সন্তান। তবে বাবার প্রতি তাদের ক্ষোভ প্রায়ই শিরোনামে উঠে আসে। যেমনটা হলো আবারও বাবার পদবি ঝেড়ে ফেলার সংবাদে।

নিজের নামের শেষাংশ থেকে ‘পিট’ বাদ দিয়ে ‘জোলি’ বসিয়ে নিতে চান জোলি-পিটের সন্তান শিলো। তিনি নিজের নাম বদলানোর অনুরোধ করে আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। গত ২৭ মে শিলো’র বয়স ১৮ পূর্ণ হয়েছে। এরপরেই নাম বদলানোর আবেদন করেছেন শিলো।

এর আগে ইনস্টাগ্রামে নিজের নাম থেকে ‘পিট’ বাদ দিয়েছেন পিট-জোলির এই সন্তান।

তবে শিলো’র আগে এই দম্পতির আরেক মেয়ে ভিভিয়েন ও জাহারা তাদের নাম থেকে ‘পিট’ বাদ দিয়ে দিয়েছেন। এছাড়াও ম্যাডক্স, প্যাক্স এবং নক্সও ‘পিট’ নাম ব্যবহার করেন না। তবে আইনিভাবে নিজের নাম থেকে ‘পিট’ বাদ দেয়ার পদক্ষেপ শিলোই প্রথম নিলেন।

ব্র্যাড এবং অ্যাঞ্জেলিনার ছয়টি সন্তানেরর নাম ম্যাডক্স, জাহারা, শিলো, প্যাক্স এবং যমজ নক্স ও ভিভিয়েন।

এই দম্পতির সন্তানেরা বর্তমানে জোলির অভিভাবকত্বেই রয়েছে।

দীর্ঘদিন প্রেমের পর ২০১৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন জোলি-পিট। তবে দুই বছরের দাম্পত্য জীবন পার করতেই ২০১৬ সালে বিচ্ছেদ হয় জোলি-পিটের। দুজনের বিচ্ছেদ ও সম্পত্তির বন্টনের লড়াই পৌঁছায় আদালতে। এখনো উভয়ের মামলা চলমান রয়েছে। সাম্প্রতিক সময়ে দুজনেই একে অন্যের বিরুদ্ধে তিক্ত মন্তব্য করেছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর