শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রোনালদোর আল নাসরকে হারিয়ে শিরোপা আল হিলালের

খেলা ডেস্ক

প্রকাশিত:
১ জুন ২০২৪, ১১:৪০

শিরোপা বিহীন একটা মৌসুম শেষ করল ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসর। সৌদি প্রো লিগের শিরোপা আগেই হারিয়েছিল আল হিলালের কাছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছে আল নাসর । লিগ শিরোপা হাতছাড়া হওয়ার পর এবার কিংস কাপেও আল হিলালের সঙ্গে লিগে পেরে উঠতে পারেনি আল নাসর।

আরব এমিরেটসের ক্লাব আল আইনের কাছে হেরে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ , আল হিলালের কাছে লিগ শিরোপা হারিয়ে আল নাসর স্বপ্ন দেখছিল কিংস কাপ নিয়ে। ফাইনালে সেই আল হিলালকেই প্রতিপক্ষ হিসেবে পেল আল নাসর। এবারও আল হিলালের সঙ্গে পারলো না ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসর।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে আলেক্সান্ডার মিত্রোভিজের গোলে ৭ মিনিটে এগিয়ে যায় আল হিলাল।

১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে থেকে যায় আল হিলাল। বিরতির পর মাঠে নামে দুইদল। ৫৬ মিনিটে আল নাসরের গোল কিপার ডেভিড অসপিনা লাল কার্ড দেখে মাঠ ছাড়ে। ৮৭ মিনিটে আল হিলালের আলি আল বুলাইহি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পরের মিনিটে আল নাসরকে সমতায় ফেরান আইমান আহমেদ।

ম্যাচের শেষ দিকে আল হিলালের সেনেগালিজ ডিফেন্ডার কুলিবালি লাল কার্ড দেখলে ১০ জনে পরিনত হয় তারা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় টাইব্রেকারে যায় ম্যাচ। যেখানে পেনাল্টি শ্যুটআউটে আল নাসরকে ৫-৪ ব্যবধানে হারিয়ে ঘরোয়ায় ডাবল শিরোপা জিতে নিয়েছে আল হিলাল।

সৌদি লিগে এটিই রোনালদোর প্রথম মৌসুম।

কিন্তু এই মৌসুমে আল নাসরকে কোনো শিরোপাই এনে দিতে পারেননি পর্তুগিজ তারকা। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ গিয়েছিল আল নাসর। এরপর ঘরোয়া দুটি শিরোপাই খুঁইয়েছে। যে কারণে কিংস কাপের ফাইনাল হেরে কান্নায় ভেঙ্গে পড়ে রোনালদো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর