শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

যে কারণে পরীমণিকে বাদ দিয়ে নেওয়া হলো বুবলীকে

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত:
৪ জুলাই ২০২৩, ১২:০৫

শবনব বুবলী ও পরীমণি

ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে ‘প্রহেলিকা’ অন্যতম। 

 

আরফান নিশোর ‘সুড়ঙ্গ’ ও  শাকিব খানের ‘প্রিয়তমা’র সঙ্গে পাল্লা দিতে না পারলেও সিনেমাটি আলোচনায় রয়েছে।

 

 

সারাদেশে এখন পর্যন্ত মোট আটটি হলে চলছে সিনেমাটি।

 

সিনেমাটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এ সিনেমায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আনামের সঙ্গে জুটি বেঁধেছেন বড় পর্দার জনপ্রিয় চিত্রনায়িকা শবনব বুবলী।

 

যদিও এই সিনেমায় প্রথমে অভিনয় করার কথা ছিল পরীমণির। পরে নানান কারণে বাদ পড়ে যান বিশ্বসুন্দরী খ্যাত নায়িকা। তার জায়গায় নেওয়া হয় চিত্রনায়িকা বুবলীকে। 

 

পরীকে কেন বাদ দিয়ে বুবলীকে নেওয়া হলো সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হলে এ প্রশ্নের জবাব দেন পরিচালক চয়নিকা। 

 

এক অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বের এক পর্যায়ে জানতে চাওয়া হয় প্রহেলিকা সিনেমায় মাহফুজের বিপরীতে চরিত্রটি করার কথা ছিল পরীমণির। এখানে বুবলী ঢুকে গেলেন কীভাবে?

 

জবাবে চয়নিকা চৌধুরী বলেন, হ্যাঁ, সিনেমাটি আসলে করার কথা ছিল পরীমণিরই। এখানে অপরুপা ও অর্পা চরিত্র আছে। যেহেতু পরী সুন্দর ও মেধাবী শিল্পী। তাকেই নির্ধারণ করেছিলাম চরিত্রটির জন্য। কিন্তু ২০২১ সালে পরী ঝামেলায় পড়ে যায়। এরপর ২২ সালে বিয়ে করে প্রেগনেন্ট হয়ে যায় সে। তার জন্য আর কত অপেক্ষা করা যায়? একপর্যায়ে পরী নিজেই জানায় তার অপারগতার কথা। তার সঙ্গে কথা বলেই তাকে বাদ দিই সিনেমাটি থেকে।

 

এতো গেল পরীমণির বাদ পড়ার কথা। এরপর বুবলীকে পছন্দ হলো কীভাবে?  

 

চয়নিকা বলেন, পরীর পরিবর্তে কাকে নেব এ নিয়ে শুরু হয় নানান জল্পনা-চিন্তাভাবনা। পরে খুঁজতে শুরু করলাম মিষ্টি ও সুন্দর এবং কাজের প্রতি ডেডিকেটেড এমন কোনো অভিনেত্রীর? শুনলাম কাজের প্রতি বুবলী প্রচণ্ড ডেডিকেটেড। আর এজন্যই তাকে নির্ধারণ করি। 

 

বুবলীর বিষয়ে যা শুনেছেন ঠিকই শুনেছেন বলে জানালেন প্রহেলিকা পরিচালক। 

 

বুবলীর প্রশংসা করে এ পরিচালক বলেন, সত্যি বুবলী কাজের প্রতি ডেডিকেটেড। সে এতটাই কাজে মনোযোগী যে, এ ছবির একটানা ৩৩ দিন শুটিংয়ের কাজ ছিল। একদিনও তার হাতে সেল ফোন দেখিনি। এবং শীতকালে অনেকক্ষণ ভিজে থাকতে হয়েছিল তাকে। অথচ একবারও বলেনি রুমে যাই। বরং রুমে যেতে বললেও সে যায়নি। এটিই প্রমাণ করে তার কাজের প্রতি আগ্রহ। বৃষ্টিতে ভিজলেও তার মুখ থেকে কোনো বিরক্তিপূর্ণ শব্দ শুনতে পাইনি। বুবলীকে দিয়ে কাজ করিয়ে আমি অত্যন্ত খুশি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর