শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভালো উইকেটে না খেলাই ব্যাটিং ব্যর্থতার কারণ: শান্ত

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৮ মে ২০২৪, ১৮:০৪

সম্প্রতি বোলিংয়ে এগিয়ে থাকলেও ব্যাটিং এর দিক থেকে বেশ পিছিয়ে বাংলাদেশ। সদ্য শেষ হওয়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর এটি আরও স্পষ্ট হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাটারদের ফর্মহীনতা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর মূল কারণ হিসেবে দেশের মাঠে ভালো উইকেটে না খেলাকে দায়ী করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সম্প্রতি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে টাইগার অধিনায়ক বলেন, 'প্রথমত আমাদের ভালো উইকেটে খেলতে হবে। কেউ কেউ অজুহাত মনে করতে পারেন তবে এটা বাস্তব যে আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলতে পারি।'

স্ট্রাইক রেটে উন্নতি আনতে হলে ভালো উইকেটে অন্তত এক-দুই বছর খেলার অভ্যাস জরুরি বলে মনে করেন শান্ত। তিনি আরও বলেন, 'ছয় মাসে কোনো কিছু বদলানো কঠিন। আমরা যদি ভালো উইকেটে এক বা দুই বছর ধরে খেলি তাহলে স্ট্রাইক রেট উন্নতি হবে।'

দেশের মাটিতে জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়ে যুক্তরাষ্ট্রে খেলতে যায় বাংলাদেশ দল। কিন্তু আইসিসি সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেখানে ২-১ ব্যবধানে সিরিজ হারে টাইগাররা। এই হারের পর দেশের ক্রিকেট মহলে অনেক প্রশ্ন উঠে আসে।

তবে নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারলে ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন শান্ত। তিনি বলেন, 'আমরা কিছু সিরিজ জিতেছি, বড় দলকেও হারিয়েছি। দলের আত্মবিশ্বাস ভালো আছে। আমরা সম্প্রতি যেমন ম্যাচ খেললাম (জিম্বাবুয়ে সিরিজ), বিশ্বকাপেও যদি তেমন খেলি, সিদ্ধান্তগুলো ঠিকমতো নিতে পারি, আমাদের পরিকল্পনা কাজে লাগাতে পারি তাহলে ভালো কিছু হওয়া সম্ভব।'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর