শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এমন কিছু আগে কখনো করিনি : লেডি গাগা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৮ মে ২০২৪, ১৭:৩৩

মুক্তির অপেক্ষায় রয়েছে বছরের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র ‘জোকার : ফোলি এ ডিউক্স।’ বহুল প্রত্যাশিত সিনেমাটি ঘিরে দর্শক আগ্রহ তুঙ্গে। এতে হোয়াকিন ফিনিক্সের সঙ্গে অভিনয় করছেন লেডি গাগা। সিনেমাটি ঘিরে অভিনেত্রীও উচ্ছ্বসিত।

জোকারে নিজের অভিনীত চরিত্র নিয়ে দারুণ আশাবাদীও তিনি।

‘জোকার : ফোলি এ ডিউক্স’-এ লেডি গাগা হার্লিন কুইঞ্জেলের চরিত্রে অভিনয় করছেন। হার্লিন কুইঞ্জেল গথাম সিটির আরখাম অ্যাসাইলামের একজন মনোরোগ বিশেষজ্ঞ, যিনি জোকারের প্রেমে পড়ার পরে হার্লে কুইন নামে পরিচিত হয়ে ওঠেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের অভিনীত চরিত্রটি সম্পর্কে কথা বলেছেন লেডি গাগা।

গায়িকা-অভিনেত্রী বলেন, ‘হার্লির আমার সংস্করণটি একান্তই আমার নিজস্ব ধাঁচের এবং এটি এই চলচ্চিত্রের জন্য খুবই অথেনটিক একটি চরিত্র।’

লেডি গাগা আরো বলেন, ‘আমি এই চলচ্চিত্রে যা করেছি, এমন কিছু এর আগে কখনো করিনি। তাই এটি সম্পূর্ণ নতুন এবং সত্যিই মজাদার।’

এর আগে, ১০ এপ্রিল প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার।

ট্রেলারের পুরোটা সময় জুড়ে ছিল টান টান উত্তেজনা এবং সংগীত ও অ্যাকশনের মিশেলে ভিন্ন মোড়কের এক আবহের ইঙ্গিত। ট্রেলারে মূলত জোকার ও হার্লি কুইনের মধ্যকার রসায়ন ও ভালোবাসার টুকরো চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। গানের তালে তারা যেমন নৃত্যে মেতেছেন, আবার একে-অপরকে গভীর চাহনিতে বলেছেন অব্যক্ত কথা। তারা যেন বোঝাতে চেয়েছে, পৃথিবীর এখন প্রয়োজন ভালোবাসা।

ট্রেলারের শুরুটা হয় আর্কহাম আশ্রমে, যেখানে প্রথম সিনেমার শেষে বন্দি হয়েছিল আর্থার ফ্লেক (জোকার)।

সেখান থেকেই শুরু হবে এবারের গল্প। আর এই আশ্রয়েই হার্লি কুইনের সঙ্গে সাক্ষাৎ হয় জোকারের। তারা গভীর ভালোবাসায় জড়িয়ে পড়ে। কিন্তু এরপর তারা দুজনে মিলে কী করে, সেই রহস্য আপাতত রহস্যই থাকছে।

২০১৯ সালে হলিউডে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জোকার’ বক্স অফিসের আলোড়ন সৃষ্টি করেছিল। ছবিটি বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলার আয় করে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী ‘আর রেটেড’ সিনেমা হয়ে উঠেছে। সিনেমাটির মাধ্যমে অস্কার জিতে নেন অভিনেতা হোয়াকিন ফিনিক্স।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর