শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

জয়-জায়েদের ‘ইট আর পাটকেল সংঘর্ষ’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ মে ২০২৪, ১৭:৩০

ঢালিউডের নায়ক জায়েদ খান। কাজের চেয়ে নানা ইস্যুতে শিরোনামে থাকেন তিনি। কখনো ডিগবাজি দিয়ে আবার কখনো তাদের পোশাকের শো-অফ। এদিকে শাহরিয়ার নাজিম জয়ও কম নয়। তিনি তার বির্তকিত সঞ্চালনার জন্য বেশ আলোচিত। এই অভিনেতা প্রায়ই তার অনুষ্ঠানে প্রশ্ন জিজ্ঞাসা করে অতিথিদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে আবারো আলোচনায় এলেন এই দুজন। সম্প্রতি জয়ের উপস্থাপনায় ‘১৩ টি প্রশ্ন’ নামের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জায়েদ। আর সেখানেই নিজেকে বেহায়া বলেন তিনি। শুধু নিজেকে নয়, জয়কেও বেহায়া আখ্যা দেন এই অভিনেতা।

অনুষ্ঠানে জায়েদকে জয় প্রশ্ন করেন, ‘অনেকে বলে, জায়েদ খানকে ধইরা যদি ধুমসে পিটাইতে পারতাম। তাহলে মনে খুব শান্তি পেতাম।’

এমন কথার উত্তরে জায়েদ বলেন, ‘এটা আপনার ব্যাপারেও শুনেছি বিদেশে গেলে। আমি বলেছি, পিটাইতে পারব না। চ্যানেল আইয়ের ভিতরে থাকে। মারার সুযোগ নাই।’

এসময় খানিকটা বিব্রত হয়ে যান জয়। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ফের অভিনেতার কাছে তিনি জানতে চান, ‘এরকম শুনছেন?’

জবাবে জায়েদ বলেন, ‘অনেক। আপনার আমার সেইম কেস। আমারে যারা গালি দেয়, তারা আপনারেও গালি দেয়। আমাকে ফোন করে বলে যে, এই বেহায়া লোকের শো তে যাওয়া যাবে না। আমি বলেছি, ভাই আমিও আরেক বেহায়া। আমরা দুজনই বেহায়া।’

এদিকে নেটিজেনরা জায়েদ-জয়ের ওই ভিডিওর নাম দিয়েছেন ‘ইট আর পাটকেলের সংঘর্ষ’।

ইতোমধ্যে তাদের ২৫ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করেছেন অনেকেই। এমনকি অনেকে মজা করে লিখেছেন নানান ক্যাপশনও।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর