শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

৩০ বার এভারেস্টের চূড়ায় উঠলেন তিনি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২২ মে ২০২৪, ১৫:২০

পর্বতারোহীদের স্বপ্ন থাকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়া স্পর্শের। আর এই স্বপ্ন সত্যি করেছেন নেপালের কামি রিতা শেরপা। একবার–দুবার নয়, আজ বুধবার ৩০ বারের মতো এভারেস্টের চূড়ায় পদচিহ্ন রেখেছেন তিনি।

আর ৩০ বার এভারেস্টের চূড়ায় উঠে অনন্য একটি নজির গড়েছেন কামি রিতা শেরপা। তাঁর আগে আর কেউ এতবার এভারেস্ট জয়ের রেকর্ড গড়েননি। এর আগে সবচেয়ে বেশি (২৯ বার) এভারেস্ট জয়ের রেকর্ডও ছিল তাঁরই। এবার তিনি নিজের সেই রেকর্ড ভেঙেছেন।

চলতি মাসের শুরুর দিকেই ২৯তমবার এভারেস্ট জয়ের রেকর্ড করেছিলেন ৫৪ বছর বয়সী কামি রিতা। পরিচিতজনেরা ‘এভারেস্ট ম্যান’ নামে ডাকেন তাঁকে।

অভিযাত্রী সংগঠক সেভেন সামিট ট্রেকসের মিংমা শেরপা বার্তা সংস্থাকে বলেন, ‘আজ বুধবার (২২ মে) সকালে এভারেস্টের চূড়ায় উঠেছেন কামি রিতা। রেকর্ড ৩০ বার এভারেস্ট জয় করলেন তিনি। নতুন একটি রেকর্ড গড়েছেন তিনি।’

এভারেস্ট অভিযানে পেশাদার গাইড কামি রিতা। ১৯৯৪ সালে প্রথমবারের মতো ৮ হাজার ৮৪৯ মিটার বা ২৯ হাজার ফুট উঁচু এভারেস্টশৃঙ্গে উঠেছিলেন তিনি। সেটা একটি বাণিজ্যিক অভিযান ছিল। এরপর তিন দশক ধরে এভারেস্টে গাইডের কাজ করে চলেছেন কামি রিতা। প্রতিবছরই এভারেস্টের চূড়ায় পদচিহ্ন রেখে চলেছেন তিনি।

২৯ বার এভারেস্ট জয়ের রেকর্ড করার পর এএফপিকে বলেছিলেন, ‘আমি এই রেকর্ড গড়তে পেরে বেশ খুশি। তবে রেকর্ড গড়া হয় ভাঙার জন্য।’

তারও আগে কামি রিতা বলেছিলেন, তিনি এভারেস্ট আরোহীদের গাইড হিসেবে এভারেস্টের চূড়ায় উঠতেন। রেকর্ড গড়ার কোনো ইচ্ছা তাঁর ছিল না; কিন্তু কাজের মধ্য দিয়েই রেকর্ড গড়েছেন তিনি।

মাউন্ট এভারেস্ট ছাড়াও বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পাকিস্তানের কেটু (৮ হাজার মিটার উঁচু) জয় করেছেন কামি রিতা শেরপা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর