শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

দেশেও দেখা যাবে ‘পুষ্পা ২’

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২২ মে ২০২৪, ১৩:২৭

ভারতের সঙ্গে একইদিনে দেশেও মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’। সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে বলে জানালেন প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন।

সংবাদমাধ্যম অনুযায়ী, ইতোমধ্যেই তিনি ‘পুষ্পা ২’র ভারতীয় পরিবেশকের সঙ্গে আলোচনা সেরে রেখেছেন। সিনেমাটি বাংলাদেশে হিন্দিতেই মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। কারণ বিদেশি সিনেমা আমদানি নীতিমালায় রয়েছে যে, কোনো সিনেমার বাংলা ডাবিং বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে না।

এ বিষয়ে অনন্য মামুন বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই ‘পুষ্পা ২’ ভারতে বাংলায় মুক্তি পেলেও এখানে আমরা হিন্দি ভার্সনই মুক্তি দেব। এখন প্যান ইন্ডিয়ান অনেক ছবিই বাংলায় ডাবিং হচ্ছে। কিন্তু আমরা কখনোই হিন্দি ছাড়া বাংলা ডাবিংয়ে মুক্তি দেব না।’

২০২১ সালে মুক্তি পেয়েছিল সুকুমার পরিচালিত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘পুষ্পা’। যেখানে প্রধান চরিত্রে ছিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। প্রথম সিনেমায় ব্যাপক সাফল্যের পর দ্বিতীয় সিক্যুয়েল নিয়েও হাজির হচ্ছেন নির্মাতা।

জানা গেছে, আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা ২’। তেলুগুর পাশাপাশি আগের কিস্তি মুক্তি পেয়েছিল তামিল, তেলুগু, মালয়ালাম, কন্নড় ও হিন্দিতে। এবার ভাষাগুলোর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাও।

বলিউড সিনেমা ‘পাঠান’-এর মাধ্যমে দীর্ঘ অনেক বছর পর বাংলাদেশে হিন্দি সিনেমার আমদানি শুরু হয়। এরপর থেকে ‘জওয়ান’, ‘কিসি কা ভাই কিসি কা জান’, ‘ডানকি’র মতো জনপ্রিয় সিনেমা দেশের প্রেক্ষাগৃহে দেখেছেন দর্শকরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর