শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইরানের অন্তবর্তী প্রেসিডেন্ট ও নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২০ মে ২০২৪, ১৬:২৩

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোখবারের নাম সোমবার (২০ মে) অনুমোদন করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি দুই মাস এ দায়িত্ব পালন করবেন। এর মধ্য দিয়ে পরবর্তীতেও দেশের নেতৃত্ব দেওয়ার পথ সুগম হলো তার।

এ ছাড়াও দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলি বাঘেরি কানি।

হেলিকপ্টার দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের মৃত্যুর পর মন্ত্রণালয়েরর দায়িত্ব পুনর্বন্টন করে দেশটির মন্ত্রিসভা। নির্বাহী, সংসদ ও বিচার—সরকারের তিন বিভাগের এক বৈঠকের পর ঘোষণাটি আসে।

২০২১ সালের নির্বাচনে রাইসি ক্ষমতায় আসার পর মোখবারকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। ৬৮ বছর বয়সী এই কূটনীতিক সর্বোচ্চ নেতা খামেনির ঘনিষ্ঠ বলে পরিচিত।

২০১০ সালে ইউরোপীয় ইউনিয়ন মোখবারকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্রসংক্রান্ত তৎপরতায় জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভূক্ত করে।

এ ছাড়া সেতাদ নামে একটি বিনিয়োগ তহবিলের দায়িত্বেও ছিলেন তিনি। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সরবরাহ করার চুক্তি করতে মোখবার গত অক্টোবরে রাশিয়া সফর করেন।

এর আগে স্থানীয় সময় সোমবার (২০ মে) সকালে ইরানি সংবাদমাধ্যমগুলোতে রাইসির মৃত্যুর খবর জানানো হয়।

তার সঙ্গে হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর