শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

গাজায় হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি সেনা, নেই খাবার পানি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২০ মে ২০২৪, ১৬:১৫

উত্তর গাজার আল-আওদা হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। হামাসকে নির্মূলের অভিযানের অংশ হিসেবে হামলা চালাচ্ছে তারা। ইতোমধ্যে হাসপাতালে খাওয়ার পানি শেষ হয়েছে। ইসরায়েলি সেনারা কাউকে হাসপাতাল থেকে ঢুকতে বা বের হতে দিচ্ছে না। সোমবার (২০ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) জানিয়েছে, এই হাসপাতালে খাওয়ার পানি ফুরিয়ে গেছে। পার্শ্ববর্তী জাবালিয়া শরণার্থী শিবিরে শনিবার (১৮ মে) ইসরায়েল বিমানহামলা চালানোর পর অন্তত ৩৪ জন আহত রোগী এখানে চিকিৎসা নিতে আসেন।

চলমান হামলার ফলে হাসপাতাল থেকে কোন চিকিৎসাকর্মী বা বেসামরিক মানুষ বের হয়ে আসতে পারছেন না। নতুন করে কাউকে সেখানে ঢুকতেও দেওয়া হচ্ছে না। খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালেও পানি শেষ হয়ে এসেছে বলে জানা গেছে।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, গাজার ২১ হাসপাতাল পুরোপুরি বন্ধ আছে। আরও ১৫ হাসপাতাল আংশিকভাবে কার্যকর রয়েছে।

আংশিকভাবে কার্যকর আছে উত্তর গাজার ২, গাজা সিটির ৫, দেইর আল বালাহ'র ৩, খান ইউনিসে ৩ ও রাফায় ২টি হাসপাতাল।

৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালিয়ে প্রায় আড়াই শ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাস যোদ্ধারা। এ হামলায় দেশটিতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। সেদিন থেকেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর