শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

প্রথম সন্তানের মা হলেন ইয়ামি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২০ মে ২০২৪, ১৩:২৯

প্রথমবারের মতো মা হলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। আজ সোমবার (২০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে পুত্রসন্তানের মা হওয়ার সুখবর দেন তিনি।

আজ সকালে (২০ মে) ইয়ামি গৌতম ও আদিত্য ধর ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমাদের ঘরে পুত্রসন্তানের আগমন ঘটেছে—অদ্ভুত এক রোমাঞ্চ নিয়ে খবরটি আপনাদের সঙ্গে ভাগাভাগি করছি।’

পোস্টে তাঁরা আরও জানান, ১০ মে সন্তানের মা হয়েছেন ইয়ামি। পুত্রসন্তানের নাম রেখেছেন বেদাবিদ।

গত ফেব্রুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান ইয়ামি গৌতম। ২৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ইয়ামি অভিনীত সিনেমা ‘আর্টিকেল ৩৭০’।

আদিত্য জামবলে পরিচালিত ছবিটির প্রযোজক ছিলেন ইয়ামির স্বামী আদিত্য। সিনেমা মুক্তির আগে সংবাদ সম্মেলনে ইয়ামি জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বা অবস্থাতেই অ্যাকশনধর্মী সিনেমাটির শুটিং করেছিলেন তিনি।

ইয়ামি ছবিটির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে বলেছিলেন, ‘এই সময় অনেক সাবধানতা মেনে চলতে হয়েছিল। আমি সত্যি ভাগ্যবতী যে সেটে আমার জন্য চিকিৎসকদের বিশেষ একটি টিম থাকত। আর তাঁরা গোপনে আমার দেখভাল করতেন। সেটের কাউকে আমি এটা বুঝতে দিইনি। তবে আমি যে অন্তঃসত্ত্বা এটা যখন জানতে পারি, তত দিনে স্টান্ট করার দৃশ্যগুলো হয়ে গেছে। তবে গর্ভে প্রথম সন্তান সব সময় চ্যালেঞ্জিং হয়। তাই সবকিছু আমার জন্য শারীরিক ও মানসিকভাবে ক্লান্তিকর ছিল।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর