শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইতালিতে ১০৯ মাফিয়া সদস্য আটক

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৬ মে ২০২৪, ১৭:৩১

বিশ্বের অন্যতম শক্তিশালী অপরাধী সংগঠন হিসেবে পরিচিত কালাব্রিয়ান নদ্রানগেতার আধিপত্য কমিয়ে আনতে কঠোর পদক্ষেপ নিয়েছে ইতালি। গত মঙ্গলবার (১৪ মে) কালাব্রিয়ান শহরের কোসেনজায় অভিযান চালিয়ে দেশটির পুলিশ নদ্রানগেতা মাফিয়া চক্রের ১০৯ জন সন্দেহভাজন সদস্যকে আটক করেছে।

ইতালির আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত জোট ‘লানজিনো-পাতিতুচ্চি’ ও ‘জিঙ্গারি’ নামের দুটি চক্রের স্থানীয় সদস্যদের পাশাপাশি একজন শুল্ক ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করে। মাফিয়াবিরোধী প্রসিকিউটর, কারাবিনিয়েরির বিশেষ পুলিশের পাশাপাশি ইতালির কেন্দ্রীয় ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে অভিযানটি পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা কোসেনজা এলাকায় মাদক পাচার, মাফিয়া চক্র পরিচালনা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগেও নদ্রানগেতার সদস্যদের বিরুদ্ধে চালানো বিশেষ অভিযানে অপরাধ চক্রটির গুরুত্বপূর্ণ সদস্যসহ গ্রেপ্তারকৃত প্রায় ২০০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। মাদক পাচার থেকে শুরু করে চাঁদাবাজি ও চুরির অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে।

ইউরোপের কোকেন বাজারের প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণ নদ্রানগেতার হাতে বলে মনে করে ইতালির পুলিশ।

মাদকগুলো সাধারণত লাতিন অ্যামেরিকা থেকে খাদ্য ও কাঠ পরিবহনকারী কনটেইনারের মাধ্যমে পাচার করা হয়। মাফিয়ার চক্রের মালিকানাধীন কোম্পানিগুলো সেই চালান সরবরাহ করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর