শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ভারতের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৬ মে ২০২৪, ১৭:২৩

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যে বিশ্বকাপের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এছাড়াও বিশ্বকাপের আনুষ্ঠানিক ওয়ার্ম-আপ ম্যাচ খেলার কথা রয়েছে। তবে ওয়ার্ম-আপ ম্যাচের সূচি এখনো ঘোষণা করেনি আইসিসি।

তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করেছে, আগামী ১ জুন নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এই মাঠেই বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে রোহিত শর্মারা। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচটিও রয়েছে।

এই মাঠে মূল পর্বের একটি ম্যাচ রয়েছে বাংলাদেশেরও। আগামী ১০ ‍জুন নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ১৬টি ম্যাচ। এর ৮টিই হওয়ার কথা রয়েছে নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর