শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

চমকে দিলেন কার্তিক

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৫ মে ২০২৪, ১৮:১৩

কার্তিক আরিয়ানের পরিচিতি মূলত রোমান্টিক সিনেমায় অভিনয় করে। ‘পেয়ার কা পঞ্চনামা-২’, ‘সনু কে টিটু কি সুইটি’, ‘লুকা ছুপি’, ‘পতি পত্নী অউর ওহ’ দিয়ে তাঁর রোমান্টিক ইমেজ পাকাপাকি দর্শকের মনে তৈরি হয়ে গেছে।

তবে নতুন সিনেমার লুক দিয়ে রীতিমতো দর্শকে চমকে দিলেন কার্তিক। খবর এনডিটিভির

২০২৩ সালে কার্তিক অভিনীত শেষ ছবি ‘সত্যপ্রেম কি কথা’ মুক্তি পায়। ব্যবসাসফল ছবিটিও ছিল রোমান্টিক ঘরানার।

এখন মুক্তির অপেক্ষায় কার্তিকের দুটি ছবি। ‘চান্দু চ্যাম্পিয়ন’ ও ‘ভুল ভুলাইয়া-৩।’ তবে ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর পোস্টারে সবাইকে চমকে দিলেন কার্তিক।

পেটা শরীর, শরীর থেকে টপটপ করে ঝরছে ঘাম। মাথার চুলও ঘামে সিক্ত। প্রাণপণে ছুটছেন কার্তিক। সব মিলিয়ে ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ ফার্স্ট লুক পোস্টারে কার্তিককে দেখে সরগরম নেটপাড়া।

পোস্টারটি শেয়ার করে কার্তিক ইনস্টাগ্রামে লিখেছেন, ‘পোস্টারটি শেয়ার করে খুব গর্ব হচ্ছে। আমার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং সিনেমা এটি।’

ইনস্টাগ্রামে পোস্টারের নিচে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘এ কোন কার্তিক? বিশ্বাসই হচ্ছে না।’

আরেক ভক্ত লিখেছেন, ‘আমরা চাই, প্রতিটি সিনেমায় আপনি এভাবেই আমাদের চমকে দেন।’ কবীর খান পরিচালিত সিনেমাটি তৈরি হচ্ছে প্যারা অলিম্পিকে ভারতের প্রথম স্বর্ণজয়ী অ্যাথলেট মুরলিকান্ত পেটকারকে নিয়ে।

ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ জুন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর