শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

করোনায় আক্রান্ত অর্থমন্ত্রী

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৫ মে ২০২৪, ১৭:২৬

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে তিনি সচিবালয়ে আসছেন না। তবে তিনি ভার্চুয়ালি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে।

বুধবার (১৫ মে) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান এসব তথ্য নিশ্চিত করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সশরীরে উপস্থিত না হয়ে অনলাইনে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।

অর্থমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গত সোম ও মঙ্গলবার অর্থমন্ত্রীর বৈঠক ছিল। গণভবনে প্রবেশের ক্ষেত্রে করোনাভাইরাস টেস্ট করার বাধ্যবাধকতা রয়েছে। এজন্য কোনো ধরনের উপসর্গ না থাকা সত্ত্বেও অর্থমন্ত্রী করোনা পরীক্ষা করান। এতে করোনা শনাক্ত হওয়ায় তিনি অনলাইনে প্রধানমন্ত্রীর সঙ্গে বাজেট মিটিংয়ে যুক্ত হন।

সূত্র আরও জানায়, অর্থমন্ত্রী শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তিনি বাসায় থেকেই সব ধরনের কার্যক্রম সম্পাদন করছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর