শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

তাপপ্রবাহ ফিরে এসেছে, আজ বিস্তার হতে পারে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৫ মে ২০২৪, ১১:৩২

দেশে আবার তাপপ্রবাহ ফিরে এসেছে। গতকাল মঙ্গলবার (১৪ মে) ৪ বিভাগ ও ১২টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। আজ বুধবার (১৫ মে) তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। আগামীকাল বৃহস্পতিবার ও তার পরদিন শুক্রবারও এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, কক্সবাজার, ভোলা ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ বলে) বয়ে যাচ্ছে। তা আজ অব্যাহত থাকার পাশাপাশি বিস্তার লাভ করতে পারে। আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

দেশে গতকাল (১৪ মে) সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের আর কোনো অঞ্চলে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছোঁয়নি। গতকাল (১৪ মে) রাজশাহী, পাবনার ঈশ্বরদী, রংপুর, নীলফামারীর ডিমলা, কুড়িগ্রামের রাজারহাট, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার কুমারখালীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দমশিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তাপপ্রবাহের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিও হতে পারে। আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গত সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনটি অঞ্চলে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বগুড়ায় ১৬ মিলিমিটার। বাগেরহাটের মোংলায় ১ মিলিমিটার এবং ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে।

এবার এপ্রিলে দেশবাসী অতি তীব্র তাপপ্রবাহ দেখেছে। কেবল তা–ই নয়, দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহও ছিল এবার। ১ এপ্রিল দেশে শুরু হওয়া এই তাপপ্রবাহ ছিল ৫ মে পর্যন্ত। তারপর সাত দিন দেশের কোথাও না থাকলেও সোমবার (১৩ মে) আবার তাপপ্রবাহ ফিরে এসেছে। সোমবার (১৩ মে) সাত জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গতকাল (১৪ মে) রাতে মুঠোফোনে বলেন, দেশে আবার তাপপ্রবাহ শুরু হয়েছে। তবে তা এপ্রিলের মতো তীব্র হওয়ার আশঙ্কা কম। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ থাকতে পারে। ১৮–১৯ মে পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকার পর বৃষ্টির প্রবণতা একটু বাড়ার সম্ভাবনা আছে। তখন তাপমাত্রা কমে আসবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর