শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বঙ্গবন্ধু টানেল

সংযোগ সড়কে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে এক পরিবারের চারজনসহ পাঁচজন আহত

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৪ মে ২০২৪, ১৬:৫৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সড়কের আনোয়ারা প্রান্তে আবারও মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও একই পরিবারের চারজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৪ মে) সকাল ১০টার দিকে টানেল সড়কের বৈরাগ গোলচত্বরে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন সিএনজিচালিত অটোরিকশাচালক খোরশেদ আলম (৪৩), অটোরিকশার যাত্রী রায়হান শরীফ (৭৫), মোহাম্মদ জামাল (৩৫), ইয়াসমিন আকতার (৩০) ও মোহাম্মদ রায়হান (৩)। আহত ব্যক্তিরা আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মাইক্রোবাসটি পতেঙ্গা প্রান্ত থেকে টানেল পার হয়ে আনোয়ারার বৈরাগ গোলচত্বর এলাকায় পৌঁছায়। ওই সময় গোলচত্বরে মোড় ঘোরার সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার সবাই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে পাঠান। পরে পুলিশ গিয়ে গাড়ি দুটি উদ্ধার করে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, আহত পাঁচজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, ‘টানেল সড়কে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠাই এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।’

গত বছরের ২৮ অক্টোবর উদ্বোধনের পর টানেলের ভেতরে-বাইরে ৯টি দুর্ঘটনা ঘটেছে এবং এতে প্রাণ গেছে দুজনের।

সর্বশেষ গত ২০ ফেব্রুয়ারি রাতে টানেলের ভেতরে পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় টানেলের ডেকোরেশন বোর্ড ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় ট্রাকচালক ও সহকারী আহত হয়েছেন। এর আগে ১১ ফেব্রুয়ারি রাতে টানেলের ভেতরে একসঙ্গে চারটি গাড়ি নিয়ন্ত্রণ হারালে পাঁচজন আহত হন এবং ওই সময় ভেতরের ডেকোরেশন বোর্ড ভেঙে যায় ও অগ্নিনির্বাপণ সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর