শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সালমানের বাড়িতে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৪ মে ২০২৪, ১৩:৪২

সালমান খানের বাড়িতে গুলির ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হরপাল সিং নামের ওই যুবককে হরিয়ানা থেকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। সালমানের বাড়িতে হামলাকারীদের বিপুল টাকা দিয়েছিল ৩৭ বছর বয়সী হরপাল। 

সালমানের বাড়িতে গুলির ঘটনায় এ নিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হল। পঞ্চম অভিযুক্ত রফিককে জেরা করেই হরপালের কথা জানতে পারে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

পহেলা বৈশাখ আচমকাই সালমানের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই বাইক আরোহী এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সালমানের ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্টের বাইরে। বুলেট গিয়ে লাগে সুপারস্টারের বাড়ির দেওয়ালে। ঘটনার আটচল্লিশ ঘণ্টার মধ্যেই ভিকি গুপ্ত (২৪) ও সাগর পালকে (২১) গ্রেপ্তার করে পুলিশ।

সূত্রের খবর, এই দুজনকে জেরা করেই তাপি নদীতে বন্দুক ও গুলি ফেলার কথা জানতে পারে পুলিশ। নদী থেকে উদ্ধার করা হয় দুটি বন্দুক ও তিনটি ম্যাগাজিন। এপ্রিল মাসেই আবার পাঞ্জাব থেকে সোনু কুমার বিষ্ণোই ও অনুজ থাপনকে গ্রেপ্তার করা হয়। এরপরই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। হাজতেই অনুজের মৃত্যু হয়। শোনা যায়, আত্মহত্যা করেছে সে। যদিও এই তথ্য অনুজের পরিবার মানতে নারাজ। অনুজের মৃত্যুর পরই রফিক গ্রেপ্তার হয়।

হামলাকারীরা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইর গ্যাংয়ের সদস্য বলে শোনা গিয়েছে। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সালমানের বিরুদ্ধে। তারপর থেকেই সুপারস্টারকে নিজের শত্রু হিসেবে মানে বিষ্ণোই। এর আগে একাধিকবার সালমান খানকে হুমকি দিয়েছে সে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর