শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ব্যালন ডি’অর র‌্যাঙ্কিং:

প্রথমবার শীর্ষে ভিনিসিয়াস

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৪ মে ২০২৪, ১৩:৩৬

ক্রিস্টিয়ানো রোনালদো ব্যালন ডি’অরের রেস থেকে ছিটকে গেছেন আরও দুই মৌসুম আগে। ইউরোপ ছাড়ার মধ্য দিয়ে লিওনেল মেসিও এখন লড়াইয়ে নেই। ব্যালন ডি’অরে এবার এমবাপ্পে-হালান্ড-ভিনিসিয়াস-বেলিংহাম অধ্যায় শুরু হচ্ছে।

চলতি মৌসুমের ব্যালন ডি’অর র‌্যাঙ্কিংয়ে লম্বা সময় শীর্ষে ছিলেন জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের হয়ে লিগ জয়ী, চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে থাকা এই মিডফিল্ডার দুইয়ে নেমে গেছেন। ব্যালন ডি’অর র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র।

চলতি মৌসুমে ভিনি ২১ গোল করেছেন ও ১১ গোলে সহায়তা দিয়েছেন। বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পথে সান্তিয়াগো বার্নাব্যুতে দুর্দান্ত ফুটবল খেলেছেন তিনি। প্রথম লেগে গোলও করেছিলেন। ইনজুরির কারণে মৌসুমের শুরুতে বেশ কিছু ম্যাচ মিস করলেও শেষ দিকে দারুণ খেলে ব্যালন ডি’অর র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন তিনি।

জুড বেলিংহাম চলতি মৌসুমে ২৪ গোল করেছেন ও ১৩ গোলে সহায়তা দিয়েছেন। ২০২৩-২৪ মৌসুমের শুরুর দিকে বিশ্বের সেরা ফুটবলার ছিলেন তিনি। বায়ার্নের বিপক্ষে দুই লেগেই অবশ্য সেরা বেলিংহামকে পাওয়া যায়নি। তাকে খোলসবন্দী করে রেখেছিল বাভারিয়ানরা।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেও ব্যালন ডি’অরের বড় দাবিদার কিলিয়ান এমবাপ্পে। র‌্যাঙ্কিংয়ে তিনে থাকলেও তিনি একমাত্র ফুটবলার হিসেবে এখন পর্যন্ত মৌসুমে ৫০ গোল করেছেন। ফ্রান্সের হয়ে আসন্ন ইউরো জিততে পারলে তার ব্যালন ডি’অর ঠেকানোর কেউ থাকবে না। ওই ইউরোর শিরোপাই জার্মানির ফ্লোরিয়ান রার্টজ, ইংল্যান্ডের হ্যারি কেন, ফিল ফোডেনকে ব্যালন ডি’অর জিতিয়ে দিতে পারে। র‌্যাঙ্কিংয়ে ফোডেন চারে, রার্টজ পাঁচে ও হ্যারি কেন ছয়ে আছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর