শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ঢাকার জেলা রেজিস্ট্রারকে সাময়িক বরখাস্ত

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৩ মে ২০২৪, ১৫:১০

দুর্নীতির অভিযোগে হওয়া মামলার পরিপ্রেক্ষিতে ঢাকার জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের ঢাকা-১–এর সমন্বিত জেলা কার্যালয়ের মামলা থেকে মেট্রো বিশেষ মামলায় ঢাকার জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলামের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল অভিযোগপত্র গৃহীত হয়। একই তারিখে তাঁকে হাজতে পাঠানো হয়। তাই সরকারি চাকরি আইন অনুযায়ী ওই তারিখ থেকে তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, সাময়িক বরখাস্তকালে অহিদুল ইসলাম নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর