শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

চিকিৎসার নামে বাড়িতে ডেকে নিয়ে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

রংপুর প্রতিনিধি

প্রকাশিত:
১২ মে ২০২৪, ১৩:৫৫

রংপুরের গঙ্গাচড়ায় চিকিৎসার নামে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে প্রতিবন্ধী এক গৃহবধূকে (২০) কথিত কবিরাজ আবদুল খালেক (৪৫) ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার (১২ মে) গঙ্গাচড়া মডেল থানায় ধর্ষণের অভিযোগে আবদুল খালেককে প্রধান আসামি করে দুজনের নামে মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী।

মামলার এজাহারের বরাত দিয়ে গঙ্গাচড়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, চিকিৎসার জন্য গৃহবধূকে নিয়ে তাঁর মা গত বৃহস্পতিবার (৯ মে) কবিরাজ আবদুল খালেকের বাড়িতে যান। আবদুল খালেক চিকিৎসার জন্য ওই গৃহবধূকে রাতে বাড়িতে থাকতে বলেন। রাতে মায়ের সহযোগিতায় আবদুল খালেক গৃহবধূকে ধর্ষণ করেন। মামলায় কবিরাজ ছাড়াও গৃহবধূর মাকেও আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, ভুক্তভোগী গৃহবধূ ওই কবিরাজের কাছে এর আগেও চিকিৎসা নিয়েছেন। তবে গৃহবধূ ধর্ষণের ঘটনায় কবিরাজের সঙ্গে ভুক্তভোগীর মায়ের টাকার লেনদেন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগী গৃহবধূর শ্বশুরবাড়ি রংপুরের অপর একটি উপজেলায়। মামলার পর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর