শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ইউক্রেনের হামলায় রাশিয়ায় ৫ জন নিহত

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১২ মে ২০২৪, ১৩:০৫

রাশিয়ার সীমান্ত প্রদেশ বেলগোরোড, কুরস্ক ও দোনেৎস্ক শহরে পৃথক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ওই হামলায় পাঁচ জন নিহত ও নয় জন আহত হয়েছেন। শনিবার (১১ মে) স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র দোনেৎস্ক শহরের একটি রেস্তোরাঁয় আঘাত করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান পূর্ব ইউক্রেনের রুশ অধিকৃত দোনেৎস্ক অঞ্চলের প্রধান ডেনিস পুশিলিন।সেই ঘটনায় তিন জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আটজন আহত হয়েছেন।

বেলগোরোড অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে বলেন, নভোস্ট্রোয়েভকা-পারভায়ার সীমান্ত গ্রামে একটি ইউক্রেনীয় ড্রোন এক ট্রাকে আঘাত হানলে সেখানে একজন নিহত এবং একজন আহত হয়েছেন।

কুরস্ক অঞ্চলের গভর্নর রোমান স্টারোভয়েট বলেন, এখানেও ড্রোন হামলায় একজন বেসামরিক নাগরিক মারা গেছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় ড্রোন ও রকেট আর্টিলারি হামলাকে প্রতিহত করেছে রুশ বাহিনী। মন্ত্রণালয় বলছে, রাশিয়ার বেলগোরোড, কুরস্ক ও ভলগোগ্রাদ অঞ্চলে ২১টি রকেট এবং ১৬টি ড্রোন ভূপাতিত করেছে তারা।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে কয়েক হাজার সৈন্য পাঠানোর নির্দেশ দেওয়ার পর থেকে সীমান্ত অঞ্চলগুলোতে হামলা-পাল্টা হামলা চালিয়ে আসছে দুই দেশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর