শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আর্জেন্টিনায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, হতাহত ৬০

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১১ মে ২০২৪, ১৭:২৯

আর্জেন্টিনার অন্যতম বড় শহর বুয়েন্স আয়ার্সে ছয় বগি বিশিষ্ট একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে অন্য একটি যাত্রীশূন্য ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

শুক্রবার (১০ মে) এ দুর্ঘটনায় ৬০ জন আহত হয়েছেন।

ট্রেন দুর্ঘটনায় আহতদের ট্রেন থেকে বের করতে যোগ দেয় ফায়ার ফাইটার, পুলিশ এবং অ্যাম্বুলেন্স। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

টেলিভিশন এবং ড্রোন ফুটজের ভিডিওতে দেখা যায় ট্রেন দুটি একই লাইনে চলাচলের সময় হঠাৎ মুখোমুখি সংঘর্ষ হয়। আর্জেন্টিনার রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী ট্রেনটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক জানিয়েছেন, দুর্ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত শহরের হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার অপেক্ষা করছে।

স্থানীয় জরুরি মেডিকেল কেয়ারের প্রধান আলবার্তো ক্রিসেন্তি বলেন, আহতদের উদ্ধারে ৯০টি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে। ৯০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর।

তিনি আরও বলেন, আহতদের মধ্যে দুজনকে হেলিকপ্টারের করে শান্তোজাননি হাসপাতালে নেওয়া হয়েছে। ট্রেনটিতে শতাধিক যাত্রী ছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর