শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আইসিসি থেকে সুখবর পেলেন তাসকিন, মেহেদী, হৃদয় ও মাহমুদউল্লাহ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৮ মে ২০২৪, ১৬:০৪

জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২ ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে বাংলাদেশ। বলে-ব্যাটে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি রোডেশিয়ানরা। বিশেষ করে বল হাতে দাপট দেখিয়েছেন তাসকিন আহমেদ-শেখ মেহেদী হাসানরা। ব্যাট হাতে সফল ছিলেন তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদরাও। দাপুটে পারফরম্যান্সের পুরস্কারও এবার পেলেন তারা।

আজ বুধবার আইসিসি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাসকিন, মেহেদী, হৃদয় ও মাহমুদউল্লাহর।

প্রথম তিন ম্যাচে মাত্র ৮.৮৩ গড়ে ৬ উইকেট নিয়েছেন তাসকিন। ৬ ধাপ এগিয়ে ৫৭২ রেটিং নিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ২৬ নম্বরে এই তারকা। ক্যারিয়ারে এটিই তার সর্বোচ্চ রেটিং। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছেন মেহেদী। ২ ম্যাচে ৩ উইকেট নিয়ে যৌথভাবে এখন ২২ নম্বরে আছেন এই স্পিনার।

এদিকে, প্রথম ৩ ম্যাচ শেষে সর্বোচ্চ ১২৭ রান তাওহিদ হৃদয়ের। এই সিরিজেই ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ৩ ইনিংসের মধ্যে আবার দুটিই অপরাজিত। এর মাধ্যমে র‌্যাঙ্কিংয়ে এক শ’র মধ্যে ঢুকে গেলেন তিনি। ২৬ ধাপ এগিয়ে ২৩ বছর বয়সী হৃদয় এখন যৌথভাবে ৯০ নম্বরে। অভিজ্ঞ মাহমুদউল্লাহও জিম্বাবুয়ে সিরিজে ব্যাট হাতে দেখিয়েছেন ঝলক। ২ ধাপ এগিয়ে ৮১তম স্থানে তিনি।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে যথারীতি ভারতের সূর্যকুমার যাদব। পরের তিন স্থানে যথাক্রমে ইংল্যান্ডের ফিল সল্ট, পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। অন্যদিকে, বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ইংল্যান্ডের আদিল রশিদ, দুইয়ে শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা। অলরাউন্ডারদের মধ্যে সবার ওপরে সাকিব আল হাসান, দুইয়ে সেই হাসারাঙ্গা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর