শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ভারতে পচা রুটি ভাত ও কাঠের গুঁড়ায় তৈরি হচ্ছে মসলা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৭ মে ২০২৪, ১৭:২৭

পচা রুটি, ভাত ও কাঠের গুঁড়ায় ভারতে তৈরি হচ্ছে নকল মসলা, যা মানব শরীরের জন্য ক্ষতিকারক।

মাদ্রাজ কারি পাউডার, সম্বর মসলা পাউডার, কারি পাউডারসহ একাধিক মসলা নিয়ে এমন অভিযোগ উঠেছে। এ কারণে হংকং ও সিঙ্গাপুরের দুটি কোম্পানির কিছু মসলা তাদের দেশে নিষিদ্ধ হয়েছে।

একাধিক মসলায় কারসিনোজেনিক পেস্টিসাইড ইথিলিন অক্সাইড পাওয়া গেছে, যা ক্ষতিকারক।

ভারতের জনপ্রিয় দৈনিক হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এসব ভুয়া মসলা মূলত তৈরি করা হচ্ছে পচা রুটি, পচা চাল থেকে। নষ্ট হয়ে যাওয়া মিলেট, কাঠের গুঁড়া, মরিচের গুঁড়া, অ্যাসিডসহ বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করা হচ্ছে এ মসলার সঙ্গে। এগুলো স্থানীয় মার্কেটে চালিয়ে দেওয়া হচ্ছে। দিল্লিতে এ মসলা বেশ চলে, দেখতে আসল মসলার মতোই। সে কারণে আলাদা করার উপায় নেই।

পুলিশ জানিয়েছে, উত্তর-পূর্ব দিল্লির একাধিক ব্যবসায়ী এই নকল মসলা ব্যবসার সঙ্গে যুক্ত। বিভিন্ন ব্র্যান্ডের আড়ালে এগুলো বাজারে চালানো হচ্ছে।

দিল্লি পুলিশ ও ডিপার্টমেন্ট অব ফুড অ্যান্ড সেফটির পক্ষ থেকে বারবার এ নিয়ে অভিযান করা হয়েছে। এসব নকল মসলার নমুনাও সংগ্রহ করা হয়েছে। তিনজনকে গ্রেফতারও করা হয়েছিল। তাদের জেরা করে জানা যায়, ২০২১ সাল থেকে তারা নকল মসলার ব্যবসা করছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর