শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

১৩ হাজার ৫০০ ঘণ্টা ধরে তৈরি হয়েছে জিজির এই পোশাক

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৭ মে ২০২৪, ১৬:১১

ফ্যাশনের অলিম্পিক বলে কথা!

প্রতিবছর আলোচনার ঝড় তুলে নিজেকেই যেন নতুন করে ছাপিয়ে যায় মেট গালা।

প্রতিবারের মতো আজ ভোর চারটায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে উঠল মেট গালা ২০২৪-এর পর্দা। সুপারমডেল জিজি হাদিদ যে এবারও চোখ ধাঁধিয়ে দেবেন, তা তো অনুমেয়ই ছিল। এ বছর থিম ছিল ‘স্লিপিং বিউটি: রিঅ্যাওয়েকেনিং ফ্যাশন’। সেটি আবার ১৯৬২ সালে প্রকাশিত ব্রিটিশ ঔপন্যাসিক ও ছোটগল্পকার জে জি ব্যালার্ডের ছোটগল্প ‘দ্য গার্ডেন অব টাইম’ থেকে অনুপ্রাণিত।


সময়ের বাগান থেকে জিজি হাদিদ তুলে নিয়েছেন সাদা জমিনে হলুদ গোলাপ। কাঁধখোলা করসেট ড্রেসে স্তরে স্তরে থ্রিডি মোটিফে হলুদ গোলাপগুলো বসানো হয়েছে। স্কার্টের মতো করে চারপাশে ছড়িয়ে পড়েছে নিচের অংশ। পোশাকটি বানিয়েছে মার্কিন ফ্যাশন হাউস টম ব্রাউন। ৭০ জনের একটা দল মিলে তৈরি করেছে এই পোশাক। পোশাকটি বানাতে সময় লেগেছে ১৩ হাজার ৫০০ ঘণ্টা। মেট গালা শেষে পোশাকটি টম ব্রাউনের স্থায়ী আর্কাইভে সংরক্ষণ করা হবে।

সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার পোশাক তৈরি করে জনপ্রিয়তা পান মার্কিন ফ্যাশন ডিজাইনার টম ব্রাউন। এর আগে পুরুষের লাক্সারি স্যুট তৈরি করে বিশ্বব্যাপী আলোচনায় এসেছিল তাঁর প্রতিষ্ঠান।

ব্রাউন বলেন, ‘মেট গালায় জিজির পোশাক তৈরির দায়িত্ব পাওয়ার মতো ঘটনা সৌভাগ্যবান ফ্যাশন ডিজাইনারদের পেশাজীবনে সাধারণত একবারই আসে। আমি নিজেদের সেরাটা উজাড় করে সেই সুযোগ কাজে লাগাতে চেয়েছি। পোশাকটির পেছনে ২০ জন শিল্পীর একটা দল ৫ হাজার ঘণ্টা সময় দিয়েছে (এর ভেতর নকশা আঁকা, মিটিং, সিদ্ধান্ত গ্রহণের মতো পোশাক তৈরির পূর্বপ্রস্তুতির সময়ও অন্তর্ভুক্ত)। পোশাকটিতে খুবই ছোট ছোট ২৮ লাখ চুমকি, পুঁতি বসানো হয়েছে।’

 


সাদা পোশাকটিতে কালো পাইপিং করা। গোলাপের ডাল আর পাতাগুলো সবুজ। মেট গালা থেকে ভোগকে দেওয়া সাক্ষাৎকারে জিজি বলেন, ‘আমার পোশাকে কেবল একটা গোলাপই একটা শিল্প। এই পোশাকটির পেছনে কারিগরেরা যে শ্রম দিয়েছেন, সেটা অবিশ্বাস্য। তাঁদের কাজ নিয়ে আমি গর্বিত।’ জিজি আরও বলেন, ‘মেট গালা আমার বছরের প্রিয় রাত। এটা কেবল রাত না, আমাদের মতো মডেলদের জন্য একটা নিশিকাব্য। আমরা নিজেদের সবচেয়ে ফ্যাশনেবলভাবে তুলে ধরি। নিজের কাজটা সেরাভাবে করি। আর হাসি, আনন্দ, আড্ডায় মেতে উঠি। বিশ্বের সেরা সৃজনশীল ফ্যাশন ডিজাইনারদের মতোই আমার কাছে রাতটি গুরুত্বপূর্ণ।’

জিজি হাদিদের স্টাইলিস্ট মিমি কাটরেল। তিনি ভিক্টোরিয়ান যুগের (১৮৩৭–১৯০১ সময়কাল) ইতালির গোলাপ বাগান থেকে পোশাকটির প্রেরণা পান। মিমির কাছে পোশাকটি মিলিমালিস্ট অথচ সুপার গর্জিয়াস।

জিজির গলায়, কানে ছিল হালকা নকশার হীরার গয়না। হাতের আঙুলে হীরার আংটি, আলগা নখ, লাল ঠোঁট আর চোখে আইশ্যাডোতে সম্পূর্ণ হয়েছে জিজির লুক।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর