শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আফগানিস্তানে মসজিদের ভেতরে হামলা, নিহত ৬

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৪, ১৫:৩৬

আফগানিস্তানের একটি মসজিদের ভেতরে গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক ব্যক্তি। হামলাকারী একজন বলে জানা গেছে।

তালেবান প্রশাসনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা বাখতারও একই তথ্য জানায়।

আরেক সংবাদমাধ্যম টোলো নিউজ বলছে, মসজিদটি শিয়া সম্প্রদায়ের। গুলিতে মসজিদের ইমামও নিহত হয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছে কাবুলে অবস্থিত ইরানি দূতাবাস।

মসজিদে হামলার ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। তবে, ওই এলাকায় বড় হুমকির নাম আইএসআইএল। এর আগে শিয়াদের ওপর হওয়া বেশিরভাগ হামলাতেই তারা জড়িত ছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর