শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

অবৈধ অ্যাপে আইপিএল প্রচার; সঞ্জয় দত্ত ও তামান্নার বিরুদ্ধে সমন জারি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২৪, ১৬:৩২

অবৈধ মোবাইল স্ট্রিমিং অ্যাপের সঙ্গে নাম জড়িয়ে আদালতের পক্ষ থেকে বলিউড তারকা সঞ্জয় দত্ত ও তামান্না ভাটিয়ার বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। আগামী ২৯ এপ্রিলের মধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজিরা দিতে হবে। গত ২৩ এপ্রিল সঞ্জয় দত্তর হাজিরা থাকলেও, তিনি অনুপস্থিত ছিলেন। খবর এএনআইয়ের


‘ফায়ার প্লে’ নামে এক অবৈধ স্ট্রিমিং অ্যাপ ইদানীং মোবাইল ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় হয়েছে। মাত্র ৫০০ টাকা রুপি দিলেই এই অ্যাপের মাধ্যমে দেখা যায় জনপ্রিয় সিরিজ ও সিনেমা। এ অ্যাপটিতে অবৈধভাবে দেখানো হচ্ছিল আইপিএল। তা প্রচার করতে গিয়েই বিপাকে পড়লেন সঞ্জয় ও তামান্না।

 

আইপিএলের স্বত্ব কিনেছে ভায়াকম ১৮। তাদের পক্ষ থেকেই সঞ্জয় ও তামান্নার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। যেহেতু আইপিএলের স্বত্ব ভায়াকমের কেনা, তাই সংস্থাটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই কারণেই এই অবৈধ অ্যাপটির সঙ্গে যুক্ত সবার বিরুদ্ধে অভিযোগ করেছে ভায়াকম।
তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে তামান্না বা সঞ্জয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর