শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

প্রতিমন্ত্রী টুসীর ভাই দুর্জয়কে শোকজ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৪, ১৬:৪৮

গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসীর ভাই জামিল হাসান দুর্জয়ের নির্বাচনি আচরণবিধি লংঘনের অভিযোগের ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন।


নির্বাচনি বিধি ভঙ্গের দায়ে ব্যাখ্যা চেয়ে জামিল হাসানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা।

দুর্জয় গত রোববার শত শত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা চত্বরে মিছিল ও শোডাউন করে মনোনয়ন জমা দেন। এ সময় তার কর্মী-সমর্থকেরা স্লোগানও দেন।

জামিল হাসান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের প্রয়াত সদস্য সাবেক প্রতিমন্ত্রী রহমত আলীর ছেলে এবং বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলীর ভাই। তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শোভন রাংসা সোমবার রাত সাড়ে ১১টায় বলেন, এটা উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬ এর বিধি ১১ উপবিধি(২) এর সুস্পষ্ট লংঘন। আচরণ বিধি লংঘনের দায়ে জামিল হাসান দুর্জয়কে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। নির্বাচনি আচরণ বিধি লংঘনের দায়ে কেন নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে প্রতিবেদন পাঠানো হবে না বা আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে না তা নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর