শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুর আয় ২ কোটি ৬৫ লাখ টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
২৬ জুন ২০২৩, ১৩:০৫


আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে বাড়ি ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গের মানুষ। এজন্য গাড়ির চাপ বেড়েছে বঙ্গবন্ধু সেতুতে।


গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পার হয়েছে প্রায় ৩০ হাজার যানবাহন। এতে টোল আদায় হয়েছে আড়াই কোটি টাকারও বেশি। সোমবার (২৬ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।

তিনি জানান, ২৪ জুন রাত ১২টা থেকে রোববার (২৫ জুন) রাত ১২টা পর্যন্ত সেতুতে যানবাহন চলাচল করেছে ২৯ হাজার ৮৫৭টি। এর মধ্যে উত্তরবঙ্গগামী লেনে ১৪ হাজার ৯৭৬টি এবং ঢাকামুখী লেনে চলেছে ১৪ হাজার ৮৮১টি যানবাহন।

মোট টোল আদায় হয়েছে দুই কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা। এর মধ্যে পূর্ব টোলপ্লাজায় এক কোটি ২৬ লাখ ৪১ হাজার ১৫০ টাকা এবং পশ্চিম টোলপ্লাজায় এক কোটি ৩৯ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা টোল আদায় হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর