শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সেপটিক ট্যাংকে পড়ে সুইপার ও মালিকের মৃত্যু

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২৪, ১১:৫২

লক্ষ্মীপুরের রায়পুরে বসতঘরের পাশের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে হজরত আলী ওরফে খোকন (৩৭) নামে এক সুইপারের মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে বাড়ির মালিক রিয়াদ পাটোয়ারীও (৩৩) মারা যান।

১৪ এপ্রিল রোববার রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম রাখালিয়া গ্রামের নুরুল হক পাটোয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদ পাটোয়ারী রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের নুরুল হক পাটোয়ারী বাড়ির নুর আলমের ছেলে। তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী। সুইপার খোকন কুমিল্লা জেলার লাকসাম পৌর শহরের মিস্রি এলাকার রুস্তম আলী মোল্লার ছেলে। তিনি বেশ কয়েক বছর ধরে পরিবার নিয়ে রায়পুরের বামনী ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন।

গ্রামবাসী জানান, রাখালিয়া বাজার এলাকার পাশে নুরুল হক পাটোয়ারী বাড়ির ‘পাটোয়ারী ভিলার’ একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে সুইপার খোকনকে ভাড়া করেন রিয়াদ। রাত ৮টার দিকে ওই বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন খোকন। পরিষ্কার করা অবস্থায় সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় রিয়াদ তাকে বাঁচাতে মই দিয়ে ওই ট্যাংকে নামেন। একপর্যায়ে মই ভেঙে রিয়াদও ট্যাংকের ভেতরে পড়ে যান। এ সময় বিষাক্ত গ্যাসে দুজনেরই মৃত্যু হয়।

খবর পেয়ে রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন।

রায়পুর থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে সেপটিক ট্যাংক থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর